মির্জা ফখরুলের প্রশংসায় ওবায়দুল কাদের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশংসা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তিনি (ফখরুল ইসলাম) সজ্জন মানুষ, তাছাড়া মানুষ হিসেবেও ভালো।

তবে তিনি আসলে দলের চাহিদা পূরণ করলেন কিনা, সেটা বিএনপির দেখার দায়িত্ব বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

মঙ্গলবার দুপুরে ঢাকার মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, তিনি (মির্জা ফখরুল) দল করেন, তাই দলের পক্ষে অনেক কিছু বলছেন। তিনি তো আর বিএনপির আবাসিক প্রতিনিধির মতো বক্তব্য রাখেন না। আমি মির্জা ফখরুল ইসলামের মুখে নোংরা ভাষায় কথা শুনিনি।

মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলকে সরানোর যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ওই দিন পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলাম। মহাসচিব পদে পরিবর্তন আসবে কি আসবে না, এটা বিএনপির ব্যাপার। এখানে আওয়ামী লীগের নাক গলানোর প্রয়োজন নেই। এটা আমার পাল্টা রাজনৈতিক বক্তব্য ছিল। আমি ফখরুল সাহেবের পক্ষ নিলে ভেতরে-ভেতরে তিনি পার্সনালি ঝামেলায় পড়বেন।

উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না জানিয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের পর বিএনপিকে দেখলে মনে শিল্পী জয়নুলের কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো মনে হয়। কাদায় আটকে আছে, সেটা ভুলের কাদায়।

কাদের বলেন, বিএনপির মহাসচিবের মুখে শোচনীয় ব্যর্থতার অসংলগ্ন প্রলাপ আমরা শুনতে পাচ্ছি। এই সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে পাঁচটি সিটি করপোরেশনে বিএনপি জিতেছে। সর্বশেষ সিলেটেও তারা জিতেছে। এখন কী কারণে বিএনপি অংশ নেবে না, এটা তাদের ব্যাপার।

 

টাইমস/এক্স 

Share this news on:

সর্বশেষ

img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026