রংপুরে ট্রাকচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজির

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক দলিল লেখক ও তার ভাতিজির মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শঠিবাড়ী এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের দুবলাচরী লতিবপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে লাবলু মিয়া (৩৫)। তিনি মিঠাপুকুর উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ছিলেন। অন্যজন হলেন তার ভাতিজি একই গ্রামের বাসিন্দা ও সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী আজাদ মিয়ার শিশু কন্যা জুঁই মণি (৯)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

জানা গেছে, অসুস্থ স্ত্রীকে দেখতে দলিল লেখক লাবলু মিয়ার তার ছেলে ও ভাতিজি জুঁই মণিকে নিয়ে মোটরসাইকেল যোগে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে শঠিবাড়ী ফিলিং স্টেশনের কাছে মহাসড়কে ওঠামাত্রই পেছন দিক থেকে আসা রংপুরগামী একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জুঁই মণি মারা যায়। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় লাবলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিনায়ক কাজল মিয়া বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026