পশুর হাটে ক্রেতা কম, সস্তায় বেচাকেনা

ঈদুল আজহার বাকি আর মাত্র তিন দিন। কিন্তু কোরবানির পশুর হাটে গেলে বুঝাই যাচ্ছে না ঈদ আসন্ন। রাজধানীর বড় বড় পশুর হাটে ক্রেতা নেই বললেই চলে। এছাড়া কোরবানির পশু বিক্রির জন্য বিশেষ হাটগুলোতেও ক্রেতার সংখ্যা কম। যা দু-একজন ক্রেতা আসছেন, তারা ভালো দাম দিতে পারছেন না। তাই শেষ সময়ে এসেও জমে উঠেনি কোরবানির পশুর হাট।

রাজধানীর পূর্বাচল, আফতাবনগর, ভাটারা এলাকার পশুর হাটে গিয়ে ক্রেতা সমাগম তেমন চোখে পড়েনি। এসব হাটের বিক্রেতারা বলছেন, গত বছরগুলোর মত এবার ক্রেতা নেই। যা দু-একজন আসছেন, তাদের দেয়া দামে পশু বিক্রি করলে লোকসান।

এদিকে রাজধানীর বাইরে বড় বড় শহর এলাকায়ও এবার কোরবানির পশুর বেচাকেনা একেবারেই কম। সব থেকে বিপাকে পড়েছেন বড় বড় গরুর মালিকরা। বেশি ওজনের গরু এবার বিক্রি হচ্ছে না বললেই চলে। ক্রেতারা এবার দেশি ও সংকর জাতের মাঝারি আকারের গরু বেশি কিনছে। বড় গরু কেনার খরিদ্দার নেই।

এদিকে রাজধানীর আশেপাশে ও দেশের বিভিন্ন জেলায় গড়ে ওঠা গরু-ছাগলের খামারেও দেখা দিয়েছে পশু সংকট। অনেক ক্রেতাই এসব খামারে চাহিদামত পশু পাচ্ছেন না। অন্যান্যবার এসব খামারে যে পরিমাণ পশু লালন-পালন করা হতো, এবছর করোনার প্রাদুর্ভাবের কারণে খামারিরা সেই পরিমাণ পশু পালন করেনি। যে কারণে খামারগুলোতে কোরবানির পশুর সংকট দেখা দিয়েছে।

রাজধানীর পার্শ্ববর্তী একটি খামারে কোরবানির পশু কিনতে এসে ধানমন্ডির শামসুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ৭ দিন আগে ফোনে যোগাযোগ করেও খামারে এসে গরু পায়নি। গত বছর এই খামারে সাড়ে তিনশো কোরবানির পশু প্রস্তুত করা হয়েছিল। এবার ২২০টি গরু প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু ঈদের বাজার শুরু হওয়ার আগেই তা শেষ হয়ে গেছে।

রাজধানী ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় কোরবানির পশুর হাটের চিত্র একই। স্থানীয় ক্রেতারা ছোট ও মাঝারি আকারের পশু কেনায় বড় বড় পশু ঢাকায় চলে আসছে। এছাড়া মফস্বলের বাজারগুলোতেও গতবছরের মত ক্রেতা মিলছে না।

এদিকে মঙ্গলবার রাজধানীর গাবতলী পশুর হাটে অন্যান্যবারের চেয়ে এবার ক্রেতাদের আনোগোনা কম। গাবতলী হাটে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতার সংখ্যা একেবারেই কম।

কয়েকজন বিক্রেতা জানান, ক্রেতা কম। হাটে অনেক পশু এসেছে। যে কারণে কোরবানির পশু বেশ সস্তায় বিক্রি হচ্ছে। দুর-দুরান্ত থেকে গরু ঢাকায় এনে খরচের দামও উঠছে না।

গাবতলী হাটের সংশ্লিষ্টরা জানান, অন্যান্য বছরের মত ক্রেতা-বিক্রেতাদের সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। করোনার কারণে হাটে ক্রেতার সংখ্যা এবার কম। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় পশু আসছে। কিন্তু ক্রেতা কম হওয়ায় এবার অনেক সস্তায় বিক্রি হচ্ছে কোরবানির পশু।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026