ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে ভয়াবহ যানজট

ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে উপভোগ করতে রাজধানী ছাড়ছে মানুষ। এবছর করোনার প্রাদুর্ভাবের কারণে ঈদযাত্রায় যাত্রীবাহী বাসের চেয়ে মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি ভাড়ায় চলছে বেশি। এতে সড়ক-মহাসড়কে বেড়েছে বাড়তি গাড়ির চাপ। দেখা দিয়েছে তীব্র যানজট।

ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা রুটে ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহরে চাপ বেড়েছে। সেই সঙ্গে মহাসড়কে রয়েছে কুরবানির পশুবাহী ট্রাকের বাড়তি উপস্থিতি। এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে।

এতে করে এই মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভ্যাঁপসা গরমের সঙ্গে যানজটের ঝক্কি পোহাতে গিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার হাজার হাজার মানুষ এই রুট ব্যবহার করেন। বৃহস্পতিবার বিকাল থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে।

এদিকে পদ্মা ও যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ও নদীতে প্রবল স্রোতের কারণে ফেরী পারাপারে সময় বেশি লাগছে। এ কারণে যানজট আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ফেরিঘাটে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তিন ঘণ্ট ফেরি পারাপার বন্ধ ছিল। এরপর ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের অস্বাভাবিক চাপ সৃষ্টি হলে পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের কবলে পড়েন যাত্রীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার দুপুর ১২টার দিকে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রায় ২৫ কিলোমিটার রাস্তাজুটে যানজট রয়েছে। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, ফেরিতে সুষ্ঠভাবে যানবাহন পারাপার নিশ্চিত করতে অন্যান্য বছর ঈদের আগে যে ব্যবস্থা নেয়া হতো, এবার সেরকম ব্যবস্থা নেয়া হয়নি। কোনো নিয়ম, শৃংখলা নেই। ফেরিঘাটে চরম অব্যবস্থাপনা দৃশ্যমান।

এ ব্যাপারে বিআইডবিøউটিসির পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া ঘাটের ছয়টি পন্টুনের মধ্যে পাঁচটি ও পাটুরিয়া ঘাটের সবকটি পন্টুন সচল রয়েছে। যানবাহন পারাপারে ছোট-বড় ১৬টি ফেরি চালু আছে। হঠাৎ গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026