ওয়াইফাই সিগন্যাল থেকে বিদ্যুৎ

আমেরিকা ও স্পেনের বিজ্ঞানীরা এমন একটি ডিভাইস উদ্ভাবন করেছেন, যা ওয়াইফাই সিগন্যালকে ইলেক্ট্রিসিটিতে রূপান্তর করবে। ফলে এর সাহায্যে ইলেকট্রনিক্স, ছোটখাটো যন্ত্র ও মেডিকেল যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

সম্প্রতি বিজ্ঞান বিষয়ক বিখ্যাত ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, এটি একটি পুরোপুরি নমনীয় বেতার তরঙ্গ অ্যান্টিনা, যা দিক পরিবর্তী তড়িৎ-চুম্বকীয় তরঙ্গকে (এসি) একমুখী তড়িৎ শক্তিতে (ডিসি) রূপান্তরিত করবে।

অ্যান্টেনাটি মলিবডেনাম সালফাইড নামক টু-ডাইমেনশনাল রেক্টিফায়ারের তৈরি, যা বিশ্বের সর্বাধিক হালকা-পাতলা সেমিকন্ডাক্টরের একটি।

যখন ওয়াফাইসহ অন্যান্য এসি সিগন্যাল সেমিকন্ডাক্টর দিয়ে পরিবাহিত হয় তখন এগুলো ডিসি ভোল্টেজে পরিণত হয়, যা সার্কিটে বিদ্যুৎ সরবরাহ করতে পারে বা ব্যাটারিকে রিচার্জ করতে পারে।

একইসঙ্গে ডিভাইসটি নমনীয় হওয়ায় এটি বিভিন্ন বিল্ডিংসহ অনেক বড় এলাকাকে অন্তর্ভুক্ত করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।

ম্যাসাচুসেট ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যাপক ও গবেষণাদলের সহযোগী থমাস প্যালাসিও বলেন, ওয়াইফাইর সাহায্যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা একটি নতুন ডিভাইস উদ্ভাবন করেছি, যা অনেক বড় পরিসরেও সহজেই একীভূত করা যাবে।

প্রতিবেদনে বলা হয়, এর আগেও বেশ কিছু নমনীয় রেক্টিফায়ার উদ্ভাবন করা হয়েছে। কিন্তু এগুলো নিম্ন তরঙ্গে কাজ করে না বলে সেলফোন দ্বারা ব্যবহৃত গিগাহার্টেজ তরঙ্গ ও ওয়াইফাই সিগন্যালকে নিয়ন্ত্রণ এবং রূপান্তর করতে পারে না।

কিন্তু মলিবডেনাম সালফাইড উপাদানটি সংকেত রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত দ্রুতগতির। ফলে এটি দশ গিগাহার্টেজ পর্যন্ত বেতার তরঙ্গকে সহজেই নিয়ন্ত্রণ ও রূপান্তর করতে পারে।

যেহেতু এটি বিষাক্ত লিথিয়াম নির্গত করে না, তাই বিভিন্ন ধরণের মেডিক্যাল ডিভাইসেও এটি ব্যবহার করা যাবে বলে এই প্রতিবেদনে বলা হয়।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026
img
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি Feb 05, 2026
img
‎পল্লবীতে ২ সন্তানসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Feb 05, 2026
img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026