জবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে সহকারী প্রক্টরসহ আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সহকারী প্রক্টর, সাধারণ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন।

এতে কেন্দ্রীয় ছাত্রলীগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে। এছাড়া ছাত্রলীগ একটি তদন্ত কমিটিও করেছে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষের সময় দুই পক্ষই রামদা, ছুরি ও হকিস্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় একাধিক ককটেলের বিস্ফোরণও ঘটে। আর মারামারিতে দুই সাধারণ শিক্ষার্থীসহ প্রায় ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। নিজেদের পরিচয় আড়াল করতে বেশির ভাগ ছাত্রলীগ নেতাকর্মী হেলমেট পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অংশ নেন।

শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সহকারী প্রক্টর শাহীন আলম ইটের আঘাতে আহত হয়েছেন।

এ সময় প্রক্টর ড. নূর মোহাম্মদ ক্যাম্পাসে থাকলেও সংঘর্ষ থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এছাড়া সংঘর্ষের সময়ে পুলিশকে নিশ্চুপ ভূমিকায় থাকতে দেখা গেছে।

তবে বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস ছুটি হলে পরিবেশ পুরোপুরি শান্ত হয়।

জানা গেছে, প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী তুহিনকে মারধর করে সভাপতি পক্ষের কর্মীরা।

পরে সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি পক্ষের কর্মী মনোবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের নয়ন ও রিফাতকে মারধর করেন। এর জের ধরে রোববার সকাল ১১টা থেকে ক্যাম্পাসে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বাংলাদেশ টাইমসকে বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। তবে সব সমস্যার সমাধান হয়ে যাবে।

সংঘর্ষের বিষয়ে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভিসি স্যার ও প্রক্টর স্যারের সঙ্গে আমরা কথা বলেছি তাদের বিরুদ্ধে একাডেমিক সিদ্ধান্ত নিতে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, পূর্বের একটি ঘটনার জের ধরে সংঘর্ষ হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।

কোতয়ালী থানার ওসি মশিউর রহমান বলেন, ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেবো।

 

টাইমস/টিআর/এক্স

Share this news on:

সর্বশেষ

img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026