‘৯৯ শতাংশ ধর্ষকই মনে করে, তার শাস্তি হবে না’

‘ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার কম হওয়ায় আমাদের সমাজে ৯৯ শতাংশ ধর্ষকই মনে করে, অপরাধ করে সে পার পেয়ে যাবে। একটি ধর্ষণের ঘটনা ঘটার পর পরই সবাই ধর্ষকের ফাঁসির দাবি করে। কিন্তু ফাঁসিই একমাত্র সমাধান নয়। প্রত্যেক অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।’ মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এসব কথা বলেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর এফডিসিতে ‘দিহানদের অবক্ষয়ের জন্য অভিভাবকদের দায়’ শীর্ষক বিষয়ের ওপর এক ছায়া সংসদীয় বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সম্প্রতি ঢাকার কলাবাগানে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রসঙ্গে শাহীন আনাম বলেন, আমাদের সমাজে অপরাধীকে বাঁচানোর একটা চেষ্টা চলে, যারা প্রশ্ন তুলে মেয়েটি সেখানে কেন গিয়েছিল? তাদের বলতে চাই, মেয়েটি কি সেখানে ইচ্ছা করে মরতে গিয়েছিল?

কলাবাগানের চাঞ্চল্যকর ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী আনুশকা ধর্ষণ ও হত্যার ঘটনায় ন্যায়বিচার না পাবার আশঙ্কা প্রকাশ করে শাহীন আনাম বলেন, নিপীড়নবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার মাধ্যমে আমাদেরকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেক বাবা-মাকে খেয়াল রাখতে হবে তার সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কোন বন্ধুদের সঙ্গে মিশছে।

বিতর্ক অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আজকাল কিছু কিশোর-কিশোরীরা আধুনিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অভিভাবকদের উদাসীনতা, বাবা-মায়ের অতি আদর, নৈতিক শিক্ষার অভাব, শিথিল সামাজিক বন্ধন, মাদকের সহজলভ্যতা, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার, সুশাসনের ঘাটতিসহ নানা কারণে কিশোর অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026