চলে গেলেন ৩০২ কেজি ওজনের মাখন মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার ৩০২ কেজি ওজনের মাখন মিয়া (৪০) মারা গেছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মাখন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে।

মাখনের পরিবার জানায়, গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে রাত ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত কারণে মাখনের মৃত্যু হয়েছে।

জানা যায়, ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিলেন মাখন। তারপর হঠাৎ তার ওজন বাড়তে থাকে। শেষ পর্যন্ত ওজন ৩০২ কেজিতে থামে। অস্বাভাবিক এই ওজনের কারনে মানবেতর দিন কাটাছিলেন তিনি। চিকিৎসাও করেছেন একাধিকবার। কিন্তু অস্বাভাবিক ওজনের কারণ নির্ধারণ করতে পারেনি চিকিৎসকরা।

এদিকে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব মাখনের পরিবার। দুই সন্তান ও স্ত্রীকে রেখে মাখন মারা যান।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026