নির্বাচনের পর্যবেক্ষক হতে ইইউসহ ৪ সংস্থার আবেদন : ইসির অতিরিক্ত সচিব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) চারটি সংস্থা আবেদন করেছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে তিনি এ কথা জানান।

ইসির অতিরিক্ত সচিব বলেন, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিদেশি সংস্থাসহ সাংবাদিকরা আবদেন করতে পারবে ।

এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছিলেন আসন্ন নির্বাচনে চার সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে ইইউ। সংস্থাটি বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবেন। এ সময় তাদের চার সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে। চারজনের এই টিমের দুইজন থাকবে টেকনিক্যাল এক্সপার্ট।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক টিম পাঠাবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে।

এর আগে নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউয়ের ৬ সদস্যের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দল গত ৮ থেকে ২৩ জুলাই বাংলাদেশ সফর করে। সে সময় রাজনৈতিক দল, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তারা বৈঠক করেন।

পরে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে নির্বাচন সহায়ক পরিবেশ নেই। সেজন্য পর্যবেক্ষক দল পাঠানোকে ঝুঁকিপূর্ণ মনে করে তারা জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্তের কথা জানায়। তবে নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য ছোট আকারের বিশেষজ্ঞ দল পাঠাতে পারে বলে গত সেপ্টেম্বরে জানানো হয়েছিল।

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
পোস্টাল ভোটে প্রবাসীদের দ্বিগুণ সাড়া, দেশে এখনো ধীরগতি Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026