৩১ মার্চ থেকে ঢাকায় জাতীয় শিল্প মেলা

দেশে প্রথমবারের মত শুরু হচ্ছে জাতীয় শিল্প মেলা। দেশীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য এবং সেবা সামগ্রী স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রয় সম্প্রসারণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় আয়োজন করছে এ মেলা।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাত দিনব্যাপী এ মেলা চলবে ৩১ মার্চ  থেকে ৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবে। মেলায় কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি।

শনিবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের ‘প্রথম জাতীয় শিল্প মেলা ২০১৯’ উপলক্ষে আয়োজিত এক প্রেস বিফিংয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব তথ্য জানান।

শিল্পমন্ত্রী বলেন, দেশে প্রথম বারের মত আয়োজিত হচ্ছে ‘জাতীয় শিল্প মেলা’। মেলায় পণ্য বিক্রির ব্যবস্থা থাকলেও এ মেলার মূল উদ্দেশ্য- দেশে বিনিয়োগ বাড়ানো।

বিনিয়োগকারীদের মন্ত্রণালয়ের অধীনে থাকা সম্পত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি

জানা গেছে, মেলায় সারাদেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির, হস্ত ও কারু এবং হাইটেকসহ মোট ৩০০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে। তারা ৩০০টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন। উদ্যোক্তাদের মধ্যে ১১৬ জন নারী উদ্যোক্তা এবং ১০৭ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন।

তবে মেলায় বিদেশি পণ্যর প্রদর্শনী বা বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া মেলায় বঙ্গবন্ধু কর্নার এবং শেখ হাসিনা কর্নার স্থাপন করা হবে। যেখানে ১৯৫৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও গ্রাম সহায়তা মন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর শপথ অনুষ্ঠান থেকে শুরু করে তার সুদীর্ঘ সংগ্রামী জীবন ও কার্যক্রম সংক্ষেপে তুলে ধরা হবে।

একই সঙ্গে বর্তমানে শিল্প খাতের উন্নয়নে সরকার বাস্তবায়িত কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হবে। বিশেষ করে গত দশ বছরে শিল্পখাতে অর্জিত সাফল্য তুলে ধরা হবে।

 

টাইমস/এমএএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026