মানসিক চাপ দূর করবেন যেভাবে

মানসিক চাপ এমন এক আবেগ, যার সঙ্গে আমাদের পরিচয় হওয়া খুব স্বাভাবিক। দৈনন্দিন টানাপোড়েন এটি তৈরি হওয়ার অন্যতম কারণ। আমাদের শরীর ও মনের ওপর এর প্রভাব মারাত্মক। ফলে একে সামাল দিয়ে চলতে হয়। জীবনে আঘাত আসে, চ্যালেঞ্জ আসে। এ জন্য মানসিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু এটি ক্রনিক হলে বিপদ।

গভীর নিঃশ্বাস নিন: ধীর এবং গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে শরীরকে শিথিল করার সংকেত দেন। এটি আপনার স্নায়ুতন্ত্রে একটি শান্ত প্রতিক্রিয়া তৈরি করবে। একটি শান্ত স্থান খুঁজুন, আরামে বসুন বা শুয়ে থাকুন এবং আপনার নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেওয়ার ওপর ফোকাস করুন, পেটকে প্রসারিত করতে দিন, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। যখনই আপনি মানসিক চাপ অনুভব করবেন তখন কয়েক মিনিটের জন্য এটি করুন।

হাসুন: হাসি হলো সর্বোত্তম ওষুধ, মানসিক চাপ কমানোর ক্ষেত্রে এটি আসলেই সত্যি। একটি মজার মুভি দেখা, আপনাকে হাসায় এমন বন্ধুদের সঙ্গে সময় কাটানো, অথবা এমনকি হাসির যোগব্যায়াম করা সবই এন্ডোরফিন নিঃসরণে সাহায্য করতে পারে, শরীরের স্বাভাবিক ফিল-গুড কেমিক্যাল, যা স্ট্রেস হরমোনের প্রভাবকে প্রতিহত করতে পারে।

সামাজিক চক্র: মানসিক চাপ মোকাবিলায় মানুষের সঙ্গে সংযোগের শক্তিকে অবহেলা করবেন না। বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটালে তা স্ট্রেসের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। মানসিক চাপ অনুভব করলে তাই আপনজনের দ্বারস্থ হোন। টেলিফোনে কথোপকথন হোক বা একটি মজার আউটিং, আপনি ভালো বোধ করবেন এমন কিছু করুন।

ইতিবাচক চিন্তা: মানসিক চাপ অনুভব করলে নিজের সঙ্গেই কিছুক্ষণ কথা বলুন। এক্ষেত্রে অবশ্যই ইতিবাচক চিন্তা করবেন। নিজেই নিজেকে প্রশ্ন করুন কেন আপনি চাপ অনুভব করছেন এবং এর সমাধান কী। নেতিবাচক চিন্তাগুলোকে বাদ দিতে পারলে আশাবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারবেন। কী ভুল হয়েছে তা নিয়ে চিন্তা করার পরিবর্তে, আপনি কী নিয়ন্ত্রণ করতে পারেন সেই চিন্তা করুন।

জার্নালিং শুরু করুন: লেখা শুরু করুন। আপনার মনের সমস্ত না বলা কথা, আবেগ লিখে রাখলে তা মানসিক চাপ কমানোর একটি থেরাপিউটিক উপায় হতে পারে। এটি আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলোকে সংক্ষিপ্ত করে লিখে রাখুন। যাদের প্রতি কৃতজ্ঞ, তাদের কথা লিখুন। আপনার উদ্বেগগুলোকে আপনার মন থেকে মুক্তি দেওয়ার জন্য লিখুন। এতে লেখা শেষে দেখবেন আপনার মনের চাপ অনেকটাই কমেছে।

Share this news on:

সর্বশেষ

img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026