আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন সুয়ারেজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জীবনের সবচেয়ে আবেগময় সিদ্ধান্তের কথা জানান ৩৭ বয়সী এই ফরোয়ার্ড।

আগামী শুক্রবার উরুগুয়ের জার্সিতে শেষবার দেখা যাবে সুয়ারেজকে। এদিন প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে উরুগুয়ে।

সংবাদ সম্মেলনে আবেগজড়িত কণ্ঠে সুয়ারেজ বলেন, ‘কখন অবসর নেওয়ার সঠিক মুহূর্ত, তা জানার চেয়ে গর্ব করার মতো ভালো আর কিছু নেই। সৌভাগ্যবশত আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর। আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে, আমি নিজে অবসর নিতে পারছি। ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না। অথবা দল থেকে বাদ পড়ার কারণেও অবসর নিচ্ছি না।’

সুয়ারেজ আরও বলেন, ‘সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে আমি মনে শান্তি নিয়ে যাচ্ছি যে, শেষ খেলা পর্যন্ত আমি আমার সমস্ত কিছু দিয়েছি। তবে শিখা ধীরে ধীরে জ্বলে না। সে কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এটি (অবসর) এখন হওয়া উচিত।’

উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন সুয়ারেজ। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪২ ম্যাচে ৬৯ গোল করেছেন এই তারকা। ক্লাব ফুটবলেও দাপিয়ে বেড়িয়েছেন তিনি। স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনাতে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে জুটি করে খেলেছেন বহুদিন। তার আগে খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে।

সর্বশেষ সুয়ারেজ খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ইন্টার মিয়ামির হয়ে। বন্ধু মেসির সঙ্গে খেলার জন্যই চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

২০০৬ সালে উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা শুরু হয় সুয়ারেজের। পরের বছর সিনিয়র দলেও অভিষেক হয়ে যায় ‘নাম্বার নাইনের’।

২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি মাত্র ২০ বছর বয়সে উরুগুয়ে জাতীয় দলে হয়ে খেলা শুরু করেন সুয়ারেজ। প্রথম ম্যাচ খেলেছিলেন কলম্বিয়ার বিপক্ষে। এরপর থেকে উরুগুয়ের স্কোয়াডে নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি।

উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন সুয়ারেজ। ২০১০ সালের আসর থেকে শুরু করে ২০২২ সালের আসর পর্যন্ত টানা চার বিশ্বকাপ টুর্নামেন্টে খেলেন তিনি। এছাড়া ২০১১, ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৪ সালের উরুগুয়ের কোপা আমেরিকার দলে ছিলেন সুয়ারেজ।

২০১০ সালের বিশ্বকাপে সুয়ারেজের সেই হ্যান্ডবলের দৃশ্য তো এখনো ভাসে ফুটপ্রেমীদের চোখের সামনে। সেইদিন কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে শেষ মুহূর্তে গোল বাঁচাতে ইচ্ছে করে হ্যান্ডবল করে উরুগুয়ের জাল অক্ষত রাখেন তিনি। ইচ্ছে করে হাতে বল লাগানোর অপরাধে সুয়ারেজকে লালকার্ড দেখান রেফারি এবং ঘানার পক্ষে পেনাল্টি দেন।
বিজ্ঞাপন

সেই পেনাল্টি মিস করেন ঘাানার আসামোয়া গিয়ান। সেই সেভকে পরবর্তীতে টুর্নামেন্টের সেরা সেভ বলে অভিহিত করেন সুয়ারেজ। শেষ পর্যন্ত ওই ম্যাচ টাইব্রেকারে জেতে উরুগুয়ে।

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করল বাজুস Feb 01, 2026
img
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক Feb 01, 2026
img
সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে হামলা! Feb 01, 2026
img
হিন্দু ভাইদের পেলে মনে হয় অনেক দিন থেকে চিনি: আমির হামজা Feb 01, 2026
img
প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড Feb 01, 2026
img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026
img
বড়পর্দায় আসছে ‘নাগিন’ Feb 01, 2026
img
আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর Feb 01, 2026
img
শুরু হলো গৌরবময় ভাষার মাস ফেব্রুয়ারি Feb 01, 2026
img
রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতেই ১৪ দফা দাম সমন্বয় Feb 01, 2026
img
‘পরশুরাম’ ধারাবাহিকে লাট্টুর প্রত্যাবর্তন Feb 01, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী Feb 01, 2026
img
ভলিবলের কোচ কামাল আর নেই Feb 01, 2026
img
হাসনাত আব্দুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা Feb 01, 2026
img
পারমাণবিক অস্ত্র বর্জন করবে তেহরান, ট্রাম্পের আশা Feb 01, 2026
img
খেলাফত মজলিসে যোগ দিলেন ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী Feb 01, 2026
img
এলচের বিপক্ষে জিতে ইয়ামালের প্রশংসা করলেন বার্সা কোচ Feb 01, 2026
img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026