নতুন আবিষ্কৃত কিছু অদ্ভুতদর্শন জীব

আমাদের পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি এমন হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে৷ আমাদের দৈনন্দিন অভ্যস্ততার বাইরে অদ্ভুত আকার-আকৃতির কিছু নতুন আবিষ্কার হওয়া প্রাণীর ছবি আপনাকে কৌতুহলী করে তুলবে।

মথদের ডোনাল্ড ট্রাম্প

মথটি ২০১৭ সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আবিষ্কার হয়৷ কিন্তু এটি বিখ্যাত সম্পূর্ণ অন্য কারণে৷ এর মাথায় কমলা রঙের চুলের মতো বস্তুর সঙ্গে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাদৃশ্য খুঁজে পান৷ এ ধারণা এত জনপ্রিয় হয়ে ওঠে, বিজ্ঞানীরা এর নামই রেখে দেন ডোনাল্ড ট্রাম্প৷ মজার ব্যাপার হলো, এই মথের বাস মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে৷ ট্রাম্পের প্রস্তাবিত দেয়ালটি এই রাজ্যের পাশ দিয়েই যাওয়ার কথা৷

সাগরব্যাঙ

অদ্ভুত সব প্রাণী খোঁজার সবচেয়ে ভালো জায়গা সাগরের গভীর তলদেশ৷ বিরল এই সাগরব্যাঙ ২০০৯ সালে অস্ট্রেলিয়ার কোরাল সাগরে ‘ডিপ ডাউন আন্ডার’ নামের অভিযানের সময় আবিষ্কার হয়৷ গভীর জলের এই প্রাণী শিকার আকৃষ্ট করতে নিজের শরীরে আলো উৎপন্ন করতে সক্ষম৷

সাফিলা সুগিমোতোই

এই উদ্ভিদটি ২০১৭ সালে জাপানে আবিষ্কার হয়৷ সালোকসংশ্লেষণ না করেই খাদ্য সংগ্রহ করা গুটিকয়েক উদ্ভিদ প্রজাতির মধ্যে এটি একটি৷ এই উদ্ভিদ নিজের গায়ে বাসা বাঁধা ছত্রাক থেকে খাদ্য সংগ্রহ করে৷ আবিষ্কারের পর জাপান তো বটেই, বিশ্বজুড়ে প্রাণিবিদদের আগ্রহের কেন্দ্রে ছিল এই উদ্ভিদ৷

হুডউইঙ্কার সানফিশ

দুই মিটার প্রস্থের এই বিদঘুটে দেখতে মাছ ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার সৈকতে ভেসে ওঠে৷ স্থানীয়রা শুরুতে বেশ অবাক হলেও পরে দেখা গেল, ২০১৭ সালে চিহ্নিত হওয়া বিরল প্রজাতির হুডউইঙ্কার সানফিশ এটি৷ এর আগে দক্ষিণ গোলার্ধের নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার আশেপাশেই কেবল দেখা যেতো একে৷ এবারই প্রথম উত্তর গোলার্ধে এর দেখা মিলল৷

মাথাহীন দৈত্য মুরগি

সামুদ্রিক শসা নামেও পরিচিত এই প্রজাতিটি৷ বৈজ্ঞানিক নাম এনিপনিয়াস্টারস এগজিমিয়া৷ ২০১৮ সালে পূর্ব অ্যান্টার্কটিকায় আবিষ্কার করা হয় একে৷ এরা বেশিরভাগ সময় সমুদ্রের তলদেশে কাটালেও ছবির প্রজাতিটি ভেসে চলতেই ভালোবাসে৷ শুধু খাবারের জন্য সমুদ্রের নীচে নামে এটি৷

দানব স্কুইড

গভীর জলের বাসিন্দা এই প্রাণী অনেকদিন ধরেই বিজ্ঞানীদের নজর এড়িয়ে গেছে৷ ২০০৪ সালে প্রথম দানব স্কুইডের ছবি তোলা সম্ভব হয়৷ ওপরের ছবিটি ২০১৩ সালে প্রাণিটির আবাসস্থলে করা প্রথম ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া৷ প্রাণীটি কত বড় হতে পারে, সে বিষয়ে এখনো বিজ্ঞানীরা নিশ্চিত নন৷ তবে এখন পর্যন্ত দেখা পাওয়া সবচেয়ে বড় স্কুইডটি লম্বায় ছিল ১৩ মিটার৷

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026