© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জন গ্রেফতার

শেয়ার করুন:
ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জন গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৫ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্যান্য অপরাধের জন্য ৫৭২ জনকে গ্রেফতার করা হয়েছে, ফলে একদিনে মোট ১,৩৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় একনলা বন্দুক, কার্তুজ, রামদা, চাপাতি, ছুরি, এলজি এবং কেঁচি উদ্ধার করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি রাতে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৮ হাজার ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের ওপর হামলা করেন। হামলায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হন।

গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

মন্তব্য করুন