দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন নায়িকা শাকিবা, তবে...  

চিত্রনায়িকা শাকিবা। দীর্ঘ বিরতির পর আবারো অভিনয়ে ফিরেছেন। তবে এবার আর বড় পর্দায় নয়,  কাজ করছেন ছোট পর্দার জন্য।

শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গেও জুটি বেধে অভিনয় করা এই নায়িকা ৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু হঠাৎ করে চলচ্চিত্র জগৎ থেকে দূরে চলে যান।

জানা গেছে, শাকিবা বর্তমানে মালয়েশিয়ায় ঈদের নাটক ‘চলো না ঘুরে আসি’ ও ‘সারপ্রাইজ’ নামে সাত পর্বের একটি নাটকের শুটিং করছেন।

ছোট পর্দায় অভিনয় প্রসঙ্গে বাংলাদেশ টাইমস’কে মেসেঞ্জারে শাকিবা জানান, নাটক দুটির গল্প শুনে ভীষণ ভালো লেগেছে, তাই ছোট পর্দায় কাজ করতে রাজি হয়েছি। আর বাইরে শুটিংয়ের কাজ শেষ করে চলতি মাসের ছয় বা সাত তারিখে দেশে ফিরে আসবো। 

এদিকে, অভিনয়ে দীর্ঘ বিরতি প্রসঙ্গেও ফেসবুকে জানিয়েছেন শাকিবা। বলেছেন, মাঝে বাবা ভীষণ অসুস্থ ছিল, পরে তিনি মারা গেছেন। তাছাড়া ওই সময় পড়াশোনার ভীষণ চাপ ছিল। সব মিলিয়ে অভিনয় থেকে খানিকটা দূরে ছিলাম। তবে এখন পড়াশোনা শেষ হয়েছে, তাই আবার প্রস্তুত হয়েছি। এখন থেকে নিয়মিত কাজ করার ইচ্ছে আছে।

প্রসঙ্গত, মডেলিং দিয়ে শোবিজে পথ চলা শুরু হয় শাকিবার। এরপর বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। তবে সর্বশেষ ২০১১ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল এই নায়িকাকে। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শাকিবা।

শাকিবা ২০০৪ সালে মনতাজুর রহমান আকবরের ‘ভণ্ড নেতা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখালেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনের গ্যারান্টি নাই’। এরপর একাধারে ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘দুই পুরুষ', ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ ৪০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন।

২০১৩ সালে সরকারি অনুদানের সিনেমা ‘নমুনা’য় অভিনয় করেন শাকিবা। এনামুল করিম নির্ঝর পরিচালিত এই সিনেমায় তার নায়ক ছিলেন আরেফিন শুভ। তবে সিনেমাটি এখনো পর্দায় দেখা মেলেনি।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026