রোজা শুরুর সপ্তাহ পর বাজার ঘুরে যা দেখা গেলো

বেগুনের দাম কমে ঠেকেছে ৮০’র ঘরে। এর আগে রাজধানীর বাজারে রমজানের প্রথম দিন সেঞ্চুরি করেছিল এই বেগুন। অন্যদিকে লেবুর দাম এখনও বাড়তি আছে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। তবে দুই তিনটি ছাড়া অন্যান্য সব ধরনের সবজির দাম ক্রেতাদের সহনীয় পর্যায়ে আছে বাজারে।

৭ মার্চ বাজারে ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, করলা ১২০ টাকা, ক্ষীরা ৫০ টাকা, শসা ৪০ টাকা, পটল ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। ফুল কপি প্রতি পিস ৪০ টাকা, বাধা কপি ৩০, গাজর প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জালি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, ভালো লেবু প্রতি হালি ৮০ থেকে ১০০ টাকায় এবং ধনেপাতা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কয়েকেজন ক্রেতা বলেন, আজও বেগুনের দাম অতিরিক্ত বেশি, এছাড়া লেবু কিনতে হচ্ছে ১০০ টাকা হালি। প্রতিবছর বোঝাই যায় এগুলো জিনিসের দাম বাড়বে রমজানে, তাহলে কেন আগে থেকে এসব নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হয় না?

আরেক ক্রেতা ন বলেন, বাজারে বেগুন, লেবু, পটল, ঢেঁড়স, করলা‌ ছাড়া অন্যান্য সবধরনের সবজির দাম এখনো কম রয়েছে। অন্য সবজির দাম যে কম সেজন্য সাধুবাদ জানাই, তবে বেগুন লেবুর দাম এত বেশি তার জন্য প্রতিবাদ জানাতে হয়। রমজানে যেসব জিনিসের দাম বৃদ্ধি পায় সেগুলোর বিষয়ে আগে থেকেই সংশ্লিষ্টদের বাজার মনিটরিং করা উচিত ছিল।

এদিকে এখন মৌসুম নয় এমন তিন-চার আইটেমের সবজির দাম বর্তমানে বেশি। তবে এখন সব ধরনের সবজির দামই কম যাচ্ছে। যেসব সবজির মৌসুম না সেগুলো ১০০ থেকে ১২০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। বাকি সব সবজি বিশ থেকে ৫০ টাকার মধ্যে রয়েছে। রমজানের জন্য শুধুমাত্র বেগুন আর লেবুর দাম বেশি। টমেটো মাত্র ২০ টাকা কেজি বাকি অন্য সব সবজি গুলো ৫০ টাকার মধ্যে। শুধুমাত্র বেগুন ৮০ টাকা কেজি আর লেবু প্রতিহালি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026