© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোমবার ঢাবিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা

শেয়ার করুন:
সোমবার ঢাবিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ০৬ এপ্রিল, ২০২৫
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ওই দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসও বন্ধ থাকবে।

রোববার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামীকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এসএম/টিএ

মন্তব্য করুন