আইফোন কিনতে গুনতে হতে পারে বেশি টাকা

স্মার্টফোনের রাজা অ্যাপলের আইফোন সব সময়ই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তবে, এর দাম সাধারণ ফোনের তুলনায় অনেক বেশি, যার কারণে অনেকেই মজা করে বলতেন, ‘কিডনি বেচে আইফোন কিনতে হয়’। কিন্তু এখন আর সেই এক কিডনিতেই হয়তো হবে না! আইফোনের দাম শীঘ্রই আরও বাড়তে পারে, এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের কঠোর শুল্কনীতি আইফোনের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এর আগে অ্যাপল শুল্কের এই বাড়তি চাপ থেকে মুক্ত ছিল, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। ফলে সাধারণ মানুষদের জন্য আইফোন কেনা আরও কঠিন হতে পারে, এবং এর দাম আকাশচুম্বী হতে পারে।

মনে হচ্ছে বাণিজ্য যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা চীনা আমদানির দাম দ্বিগুণ করে দিতে পারে।

ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ প্রভাব ফেলবে আইফোনের বাজারে। কারণ আইফোনের বেশিরভাগই তৈরি হয় চীনে। তেমনি বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে অন্য দেশ থেকেও। রিপোর্ট বলছে, আইফোন ১৬ প্রো ২৫৬জিবি ভার্সনের একটি ফোনের পার্টসের খরচ ৫৫০ থেকে ৮২০ ডলারের মধ্যে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা ৬৬ হাজার ৯৩৭ থেকে ৯৯ হাজার ৭৯৭ টাকা। এই খরচ বেড়ে যাওয়ার ফলে প্রোডাক্টের দামও স্বাভাবিকভাবেই বাড়বে।

টেকইনসাইডসের বিশ্লেষক ওয়েন ল্যাম জানান, চীনকে এখন অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে, যা অন্য দেশেও দাম বাড়িয়ে দেবে। ফলে গ্রাহকদেরও আইফোন বেশি দামে কিনতে হবে। ভবিষ্যতে একটিআইফোনের দাম ২০০০ ডলারেরও বেশি হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪৩ হাজার ৩৬৩ টাকা।

বিশ্লেষকদের মতে, এতে ম্যানুফ্যাকচারিং, টেস্টিং এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকবে। ফলে আইফোনে ১৬-এর বেস মডেলের দাম হতে পারে প্রায় ১৫০০ ডলার।

বর্তমানে আইফোন ১৬ প্রো ম্যাক্স (১টিবি ভ্যারিয়েন্ট) এর দাম প্রায় ১৫৯৯ থেকে ২৩০০ ডলারের মধ্যে থাকতে পারে। এতটাই দামি একটি ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

ট্যারিফ নীতির ফলে অ্যাপল বড় সমস্যার মুখোমুখি। আগে যেমন ডিসকাউন্ট পাওয়া যেত, এবার কোনো ছাড় নেই। নতুন ফিচার, উন্নত প্রসেসর, ব্যাটারি ও ক্যামেরা থাকলেও দাম যে হুহু করে বাড়বে, তা একপ্রকার নিশ্চিত।

একটি আইফোন তৈরিতে সবচেয়ে বেশি খরচ পড়ে রিয়ার ক্যামেরায়, যা জাপানে তৈরি হয়। এর দাম প্রায় ১২৭ ডলার। এছাড়া প্রসেসর আসে তাইওয়ান থেকে ও ডিসপ্লে সাউথ কোরিয়া থেকে। আমেরিকায় তৈরি হয় শুধু মেমোরি চিপ। অতএব এই ট্যারিফ পলিসি না বদলালে ভবিষ্যতে আইফোন কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হতে পারে। সাধারণ মানুষের জন্য এই দাম অনেকটা চ্যালেঞ্জের।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026