সড়ক উন্নয়নে আসছে ২ হাজার কোটি টাকার সুকুক বন্ড

সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ হাজার কোটি টাকার ৬ষ্ঠ ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক বন্ড’ ছাড়তে যাচ্ছে সরকার। বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের বিপরীতে এ সুকুক বন্ড ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে শরীয়াহ্ অ্যাডভাইজরি কমিটির প্রথম সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ৭ বছর মেয়াদী এই সুকুক ইসতিসনা ও ইজারাহ শরীয়াহ্-সম্মত পদ্ধতিতে ইস্যু করা হবে। যার মাধ্যমে রাজশাহী বিভাগের ৮ জেলার ৬৫টি উপজেলায় পল্লী সড়ক প্রশস্ত ও শক্তিশালী করা হবে।

এ সামাজিক উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের সড়ক অবকাঠামোর উন্নয়ন হবে। যার মাধ্যমে সড়ক নিরাপত্তা ও ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি কৃষি ও অকৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজ হবে। ফলে উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবহন কার্যক্রমে গতি আসবে এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সুকুকটির নামকরণ করা হয়েছে ‘RDIRWSP Socio-Economic Development Sukuk’। আগামী মে মাসের মধ্যে এ সুকুক বন্ড ইস্যুর পরিকল্পনা রয়েছে সরকারের।

এফপি 

Share this news on:

সর্বশেষ

img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026