‘কাশ্মীর হামলায় জড়িত পাকিস্তানি নাগরিক’—ভারতীয় গণমাধ্যমের দাবি
ছবি: সংগৃহীত
০৭:৫৩ পিএম | ২৩ এপ্রিল, ২০২৫
<div><div>ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পাহালগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলায়
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পাহালগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। হামলার পেছনে কারা রয়েছে এবং কতজন এতে অংশ নিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে যে হামলায় সাতজন জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে চার থেকে পাঁচজন পাকিস্তানি। তারা উর্দুতে কথা বলছিলেন, যা পাকিস্তানের নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত বলে দাবি করা হয়েছে। এছাড়া, স্থানীয় দুই কাশ্মিরি বিদ্রোহীরও সহযোগিতার তথ্য পাওয়া যাচ্ছে।
এই ঘটনার দায় স্বীকার করেছে দ্য রেসিসটেন্ট ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সশস্ত্র গোষ্ঠী, যারা ২০১৯ সালে আত্মপ্রকাশ করে।
এদিকে, ঘটনার পরদিন পাকিস্তান সরকার এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সংবাদমাধ্যমে বলেন, “এটি পাকিস্তানের কোনো পরিকল্পিত হামলা নয়। ভারতের বিভিন্ন রাজ্যেই বিদ্রোহ চলছে, যা অভ্যন্তরীণ বিষয়।”
তিনি আরও দাবি করেন, কাশ্মিরে সংখ্যালঘুদের ওপর হিন্দুত্ববাদীদের নির্যাতনের ফলেই এই প্রতিক্রিয়ামূলক হামলা হয়েছে। মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধসহ অন্যান্য সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারত সরকার বরাবরই কাশ্মিরে সশস্ত্র হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে আসছে।
এসএস/টিএ