‘ক্রোম’ কিনতে চায় ওপেনএআই!

ওপেন এআই গুগলের জনপ্রিয় ব্রাউজার ‘ক্রোম’ কিনে নিতে চায়। তাদের মতে, সার্চ ইঞ্জিনের বাজারে গুগলের একচেটিয়া দখল ভাঙার পথে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সম্প্রতি ওয়াশিংটনে চলমান গুগলের অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে ওপেনএআই-এর প্রধান পণ্য কর্মকর্তা নিক টার্লি এ আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, যদি গুগলকে তাদের ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য করা হয়, তাহলে ওপেনএআই সেটি কিনে নিতে প্রস্তুত।

টার্লির মতে, গুগলের অনুসন্ধান ও বিজ্ঞাপন বাজারে আধিপত্য শুধু এআই উন্নয়নের ক্ষেত্রেই নয়, পুরো ইন্টারনেট ব্যবস্থায় প্রতিযোগিতার বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ওপেনএআই মনে করে, ক্রোমের মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম কিনে নিয়ে তারা ব্যবহারকারীদের জন্য এআই-ভিত্তিক নতুন ধরনের সার্চ অভিজ্ঞতা তৈরি করতে পারবে।

বর্তমানে ওপেনএআই নিজেদের চ্যাটজিপিটি মডেলকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করলেও, অনুসন্ধানের ক্ষেত্রে তাদের এখনো গুগলের মতো সক্ষমতা অর্জন হয়নি। টার্লি জানিয়েছেন, এখনো চ্যাটজিপিটি প্রায় ৮০ শতাংশ সার্চ প্রশ্নের জবাব নিজস্ব প্রযুক্তিতে দিতে অক্ষম।

গুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ অভিযোগ এনেছে—তারা বিভিন্ন মোবাইল নির্মাতার সঙ্গে এমন চুক্তি করেছে। যার ফলে গুগলের সার্চ, ক্রোম ও জেমিনি এআই অ্যাপ নতুন ফোনে ডিফল্ট হিসেবে থাকে। এই চর্চা প্রতিযোগিতাবিরোধী বলে দাবি সরকারি আইনজীবীদের।

বিচারক অমিত মেহতা রায় দিয়েছেন, গুগলের এসব চুক্তি প্রযুক্তি বাজারে অন্যদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তা দীর্ঘমেয়াদে গুগলের এআই পণ্যগুলোকেও বাড়তি সুবিধা দেবে।

টার্লি জানান, গত বছর জুলাইয়ে ওপেনএআই গুগলের সার্চ এপিআই ব্যবহার করতে চেয়েছিল। তারা যুক্তি দিয়েছিল, বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে চ্যাটজিপিটিকে আরও কার্যকর করে তোলা সম্ভব। তবে আগস্টে গুগল সেই প্রস্তাব ফিরিয়ে দেয়।

বর্তমানে চ্যাটজিপিটি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীল। তবে ওপেনএআই মনে করছে, গুগলের মতো প্রতিষ্ঠানের ডেটা ও প্ল্যাটফর্মে প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত অনুসন্ধান ও এআই খাতে সমান প্রতিযোগিতা তৈরি হবে না।

টার্লির ভাষায়, ‘আমরা চাই একটি উন্মুক্ত, প্রতিযোগিতামূলক সার্চ ইকোসিস্টেম। আর সেটি গড়তে হলে গুগলের প্রভাব কাটাতে হবে।’

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026