বিটকয়েন মাইনিংয়ের ক্ষতিকর প্রভাব কী?

বিটকয়েন মাইনিং—যে প্রক্রিয়ায় কম্পিউটার ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি টোকেন তৈরি করা হয়—প্রতি বছর লাখ লাখ আমেরিকানকে ক্ষতিকর বায়ুদূষণের মুখোমুখি করছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। হার্ভার্ড টি. এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণা সম্প্রতি Nature Communications সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণার নেতৃত্ব দেন ফ্রান্সেস্কা ডমিনিচি, ক্লারেন্স জেমস গ্যাম্বল অধ্যাপক (বায়োস্ট্যাটিস্টিকস, জনসংখ্যা ও তথ্যবিজ্ঞান বিভাগ)। সহ-গবেষক হিসেবে ছিলেন জিয়ানলুকা গুইডি (ভিজিটিং স্কলার) ও ফালকো বারগাল্লি স্টফি (ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েট), এবং স্কট ডিলানি (গবেষক, এনভায়রনমেন্টাল হেলথ বিভাগ)।

পূর্ববর্তী গবেষণায় বিটকয়েন মাইনিংয়ের কারণে উল্লেখযোগ্য পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বিষয়টি জানা গেলেও, মাইনিংয়ের কারণে সূক্ষ্ম ধূলিকণার (PM2.5) মতো বায়ুদূষণের সরাসরি প্রভাব সম্পর্কে এতদিন বিস্তারিত জানা যায়নি। উল্লেখ্য, এই ধরণের দূষণ ক্যানসার, হৃদরোগ ও ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়।
গবেষকরা এ বিষয়ে অনুসন্ধান চালাতে অনুসন্ধানী সাংবাদিকতা, আর্থিক তথ্য, জমির রেকর্ড, স্যাটেলাইট ইমেজ এবং সাক্ষাৎকারের মাধ্যমে একটি বিস্তৃত ডেটাসেট তৈরি করেন। এতে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৪টি বৃহত্তম বিটকয়েন মাইনের অবস্থান ও বিদ্যুৎ সক্ষমতার তথ্য অন্তর্ভুক্ত করা হয়। এরপর তাঁরা ৬৩৫টি বিদ্যুৎকেন্দ্র শনাক্ত করেন, যেগুলো এই মাইনগুলিতে বিদ্যুৎ সরবরাহ করেছিল এবং এর ফলে সৃষ্ট বায়ুদূষণ ও তার গমনপথ বিশ্লেষণ করেন।

গবেষণায় দেখা গেছে, এই সময়কালে ৩৪টি বিটকয়েন মাইন লস অ্যাঞ্জেলেস শহরের তুলনায় ৩৩ শতাংশ বেশি বিদ্যুৎ ব্যবহার করেছে, যার অধিকাংশই এসেছে জীবাশ্ম জ্বালানি থেকে। এর ফলে প্রায় ১৯ লাখ আমেরিকান উচ্চমাত্রার PM2.5 দূষণের শিকার হয়েছেন। নিউইয়র্ক সিটি, হিউস্টন/অস্টিন মেট্রোপলিটন এলাকা, উত্তর-পূর্ব টেক্সাস ও ইলিনয়-কেন্টাকি সীমান্তের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গবেষকরা আরও দেখিয়েছেন, এক রাজ্যের বিটকয়েন মাইন অন্য রাজ্যের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ গ্রহণ করতে পারে, আর সেই বিদ্যুৎকেন্দ্রের দূষণ আবার তৃতীয় আরেকটি রাজ্যের বাসিন্দাদের ওপর প্রভাব ফেলতে পারে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, "উদাহরণস্বরূপ, ইলিনয়ের মেট্রোপলিস শহরের বাসিন্দারা এমন PM2.5 দূষণের শিকার হচ্ছেন, যা কেন্টাকির একটি বিদ্যুৎকেন্দ্র থেকে নিঃসৃত, যে বিদ্যুৎকেন্দ্রটি আবার উত্তর ক্যারোলিনার একটি বিটকয়েন মাইনকে বিদ্যুৎ সরবরাহ করে।"

এই রাজ্য-সীমান্ত পেরিয়ে বায়ুদূষণ ছড়িয়ে পড়ার বিষয়টি কেন্দ্রীয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে। কারণ, একটি রাজ্য অন্য রাজ্যের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে না। গবেষক স্কট ডিলানি সম্প্রতি Decrypt ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিবেশ সংরক্ষণ সংস্থা (EPA) চাইলে আপস্ট্রিম (উপরিভাগীয়) রাজ্যগুলিতে বিদ্যুৎকেন্দ্রের নির্গমন সীমা কঠোর করতে নির্দেশ দিতে পারে। এছাড়াও, বিটকয়েন মাইনিংয়ের স্থান নির্ধারণে সচেতনতা বাড়ানোর জন্য উৎসাহমূলক কর্মসূচি গ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আরএ 

Share this news on:

সর্বশেষ

img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026