‘ইনস্টাগ্রাম এডিটস’ দিয়ে ক্যাপকাটের রেকর্ড ভাঙল নতুন অ্যাপ

সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষ প্রতিষ্ঠান মেটা আবারও দেখিয়ে দিল তাদের নেটওয়ার্কের শক্তি কতটা প্রভাব বিস্তার করতে পারে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘ইনস্টাগ্রাম এডিটস’ নামে একটি নতুন ভিডিও সম্পাদনা অ্যাপ চালু করেছে, যা উন্মোচনের প্রথম সপ্তাহেই ৭১ লাখের বেশি ডাউনলোড হয়েছে। এই সংখ্যায় অ্যাপটি জনপ্রিয় এডিটিং প্ল্যাটফর্ম ক্যাপকাটের শুরুর সময়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে। টেকক্রাঞ্চ সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপফিগারসের তথ্যমতে, মুক্তির প্রথম দুই দিনেই আইওএস প্ল্যাটফর্মে এডিটসের ডাউনলোড ছিল প্রায় ৭ লাখ ৩ হাজার, যা ক্যাপকাটের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি।

শুধু যুক্তরাষ্ট্রেই প্রথম তিন দিনে অ্যাপটি ডাউনলোড হয়েছে তিন লাখ ৮১ হাজার বার, যেখানে ক্যাপকাটের ছিল মাত্র ৩ হাজার ৪০০। প্রথম দিনেই ইনস্টাগ্রাম এডিটস ইউএস অ্যাপ স্টোরের শীর্ষে উঠে আসে।

বিশ্লেষকরা মনে করছেন, মেটার বিস্তৃত ইকোসিস্টেমের কারণেই এডিটস দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। বর্তমানে ক্যাপকাটের মোট বৈশ্বিক ডাউনলোড সংখ্যা ১২২ কোটির বেশি হলেও, এডিটসের উত্থান নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে।

তবে সবকিছুর মধ্যেও এডিটস ব্যবহারকারীদের কাছ থেকে কিছু সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে, ক্যাপকাটের তুলনায় উন্নত ফিচারের অভাব অনুভূত হচ্ছে অনেকের কাছে। তাই মেটার জন্য এখন বড় চ্যালেঞ্জ হবে, ব্যবহারকারীদের প্রত্যাশা মেটাতে নিয়মিত আপডেট ও ফিচার যোগ করা। নতুন এ লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা সময়ই বলে দেবে।

নতুন ভিডিও এই এডিটিং অ্যাপ ‘এডিটস’ iOS এবং Android উভয় ব্যবহারকারীরা ব্যবহারের সুবিধা পাবেন৷ এই অ্যাপে দেওয়া বিভিন্ন এইআই টুল ব্যবহার করে, ব্যবহারকারীরা তাদের ভিডিওগুলো আগের থেকে আরও সৃজনশীলভাবে এডিট ও পাবলিশ করতে পারবেন। নতুন ফিচারটি কন্টেন্ট নির্মাতাদের জন্য বিশেষভাবে উপকারী হবে। এই অ্যাপের সাহায্যে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা ।

অ্যাপটি ডাউনলোডের করা যাচ্ছে

‘এডিটস’ অ্যাপটি এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে ডাউনলোডের জন্য।

এডিটস অ্যাপে কী কী সুবিধা রয়েছে?

মেটার পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, এই নতুন এডিটস অ্যাপটি চালুর উদ্দেশ্য হল ইনস্টাগ্রাম নির্মাতাদের তাদের সৃজনশীল ভিডিওগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে যেকোনো প্ল্যাটফর্মেও যাতে পাওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখা। নতুন অ্যাপটি মাধ্যমে ব্যবহারকারীরা উচ্চমানের ভিডিও এডিট থেকে শুরু করে দ্রুত সেগুলো আপলোড করতে পারেবন ৷

উপরন্তু, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের ক্যামেরা সেটিংসের ফিচার ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারী পছন্দ মতো এই অ্যাপে ফ্রেম রেট, রেজোলিউশন সামঞ্জস্য করতে পারবেন৷ এই অ্যাপের ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের তুলনায় ১০ মিনিটের ভিডিও এডিট করতে পারবেন। এই অ্যাপে টাচআপ, ওয়ান-ট্যাপ গ্রিন স্ক্রিন, মিউজিক ক্যাটালগ, টাইমার এবং কাউন্টডাউনের মতো অতিরিক্ত সুবিধাগুলিও অ্যাক্সেস করা যাবে।

স্টিল ছবি দিয়ে ভিডিও

এই অ্যাপটিতে একাধিক আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। ভিডিও ক্লিপের যে অংশে অ্যানিমেট করতে চান সেটাও সম্ভব। এমনকি এআই ইমেজ অ্যানিমেশন ফিচার ব্যবহার করে স্থির ছবিগুলোকে ভিডিও করা যাবে। শুধু তাই নয়, ব্যবহারকারীরা সবুজ স্ক্রিন এবং ভিডিও ওভারলে ফিচার ব্যবহার করে তাদের ভিডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবেন। এই অ্যাপটি ব্যবহারকারীদের বিভিন্ন ধরণের টাইপফেস, শব্দ, ভয়েস এফেক্ট, ফিল্টার, স্টিকার ব্যবহারের সুবিধা দেবে। যদি আপনার ভিডিও ক্লিপে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, তবে সেটি মুছেও ফেলা যাবে। ভিডিওটি তৈরি করে, ক্যাপশন দেওয়ার জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন অপশন থাকবে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
শুটিংয়ে গর্ভপাত হয়েছিল অর্চনা পূরণ সিং-এর! Feb 04, 2026
img
খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
'ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াতের নেতা' - আদালতে স্বীকারোক্তি Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

মুসলিম পার্সোনাল ‘ল’ প্রণয়ন ও হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
আবারও বিএনপির ৩ নেতার জন্য এলো সুখবর Feb 04, 2026
img
জামায়াতের জোট ছাড়ার স্পষ্ট কারণ জানালেন চরমোনাই পীর Feb 04, 2026
img
দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি Feb 04, 2026
সম্পর্ক কেন টেকেনি, অকপট আমির খান Feb 04, 2026
img
হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশা হান্নানের Feb 04, 2026
img
দুর্নীতির কারণে নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাময়িক বরখাস্ত Feb 04, 2026
img
টলিপাড়ায় সুখবর, মাসি হতে চলেছেন ঋতাভরী! Feb 04, 2026
img
আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: ডা. তাহের Feb 04, 2026
img
জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি Feb 04, 2026