© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

শেয়ার করুন:
কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ০৮ মে, ২০২৫
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৮ মে) বৃহস্পতিবার তিন সপ্তাহব্যাপী ন্যাশনাল ডিফেন্স কলেজের স্ট্রাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ‘ক্যাপস্টোন কোর্স’ এর সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।

ক্যাপস্টোন ফেলোরা সম্ভাবনাময় নেতৃত্বদানের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারস্পারিক সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে আত্মনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান।

এ কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও কর্পোরেট প্রতিনিধিসহ সর্বমোট ৩২ জন ফেলো অংশ নেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের ফ্যাকাল্টি, স্টাফ অফিসারসহ অন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএন 

মন্তব্য করুন