একটি ডাব নাকি এক ডজন ডিম! দাম একই!!

প্রচণ্ড গরমে ডাবের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে এর দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে ডিমের চাহিদাও রয়েছে। বর্তমানে বাজারে একটি ডাবের দাম আর এক ডজন ডিমের দাম প্রায় একই। প্রতিটি ডাব এখন বাজারে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে প্রতি ডজন ডিমও বিক্রি হচ্ছে ১৩০ টাকা। সরবরাহে কিছুটা ঘাটতি থাকায় এর অপব্যবহার করছেন সুযোগসন্ধানী কিছু ব্যবসায়ী।

রবিবার (১১ মে) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে প্রতি ডজন ডিমের জন্যও গুনতে হচ্ছে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা।সাদা বা লাল—সব ধরনের ডিমের দামেই ঊর্ধ্বগতি।

অনলাইন গ্রোসারি শপিং ও ডেলিভারির প্ল্যাটফর্ম চালডাল ডটকম ও ফুডপান্ডার পান্ডামার্টেও আজ প্রতি ডজন ডিম ও একটি ডাবের দাম প্রায় কাছাকাছি রাখা হয়েছে।

চালডালে একটি ডাবের দাম ১৪৯ টাকা আর এক ডজন ডিমের দাম ধরা হয়েছে ১৩৯ টাকা। তবে তারা ডাব ও ডিমে কিছুটা ছাড় দিয়ে বিক্রি করছে।

ডাব রাখা হচ্ছে প্রতিটি ১২৯ টাকা এবং ডিমও এক ডজন একই দাম রাখছে।

এদিকে পান্ডামার্টে দেখা যায়, একটি বড় ডাবের দাম ১৭৯ টাকা এবং ছোট ডাবের দাম ১৫৯ টাকা রাখা হয়েছে। আর প্রতি ডজন ডিম ১৩৪ টাকা করে বিক্রি করছে।

মিরপুর-১৩ এলাকার বাসিন্দা ইমরোজ গণমাধমকে বলেন, ডাব তো পাওয়াই যাচ্ছে না। একটা ভ্যানে যা পেলাম দুটোর দাম চাইল তিনশো টাকা।এক দাম। কোনো দামাদামি হবে না।

তিনি জানান, তার ডিমটাই বেশি প্রয়োজন তাই ডাব একটা বাদ দিয়ে একডজন ডিম নিয়েছেন।

একই এলাকার সেলিনা বলেন, ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় অনলাইন থেকেই কেনাকাটা করা হয়। গতকাল রাতে একটি ডাব আর একডজন ডিমের দাম প্রায় একই দেখেছি। ডাব কেনার ইচ্ছা থাকলেও না কিনে ডিমই কিনতে হয়েছে।

মিরপুর-১৩ এলাকার খুচরা বিক্রেতা আব্দুল মতিন জানান, পাইকারি বাজারে ডিমের দাম বেড়েছে বলেই খুচরা দামও বেড়েছে। এখন সাদা ও লাল রঙের ফার্মের ডিমের দামে তফাত নেই। আর গরমের মধে ডাবের চাহিদা তো এখন অনেক বেশি।

প্রসঙ্গত, প্রচণ্ড গরমে শরীর যখন ক্লান্ত, তখন খুব দ্রুত প্রশান্তি এনে দিতে পারে ডাবের পানি। এটি সম্পূর্ণরূপে একটি প্রাকৃতিক পানীয়। এতে কোনো কৃত্রিম রং, প্রিজারভেটিভ, ফ্লেভার—এর কিছুই থাকে না। তাই বাজারে যত কৃত্রিম পানীয় আছে, তার তুলনায় ডাবের পানি সেরা।

অন্যদিকে পুষ্টিবিদদের মতে, প্রচণ্ড গরমে ডিম খেলে শরীর গরম হয়ে যাবে- এমন ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এমনকী গরমে ডিম খেলে গ্যাস, অ্যাসিডিটি বাড়বে এমন কোনো আশঙ্কাও নেই। বরং এই সময় নিয়মিত ডিম খেলে শরীরে পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলা যায়।

এফপি/এস এন  

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026