জুনে আসছে ইন্টারনেট লাইসেন্সের নতুন নীতিমালা

দেশের ইন্টারনেট পরিষেবার জন্য নতুন লাইসেন্স নীতিমালা জুন মাসে আসছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একইসঙ্গে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁও বিটিআরসিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ফয়েজ আহমদ বলেন, তথ্যপ্রযুক্তিতে বিশেষ করে ফ্রিল্যান্সার ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখনো কম। মেট্রোপলিটন এলাকাগুলোর তুলনায় গ্রামীণ এলাকাগুলো পিছিয়ে আছে। তাই সমাজে থাকা বৈষম্য দূর করার লক্ষ্যে এবার গত এক বছরের কৃতী তরুণদের নিয়ে ১৭ মে বিশ্ব টেলিকম ও তথ্য সংঘ দিবস পালন করবে সরকার। সম্মেলনের খরচ কমাতে মূল অনুষ্ঠান বিটিআরসি প্রাঙ্গণে করা হচ্ছে।

তিনি জানান, নতুন লাইসেন্স নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ইন্টারনেটের দাম কমানোর পথে থাকা বাধাগুলো দূর করা হবে। মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সেবার মান, বকেয়া পাওনা ও সুবিধা নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি পুনর্বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, সরকার মুখরোচক প্রকল্প থেকে বেরিয়ে ব্যয় কমিয়েছে। এর ফলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ও খুলনা ক্যাবল কোম্পানি লাভবান হচ্ছে। ক্ষতিতে থাকা ৬টি টেলিকম প্রতিষ্ঠানকে লাভজনক করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এনজিএসও লাইসেন্স প্রদানের পর স্টারলিংক বিএসসিসিএল থেকে ২ টেরাবাইট ব্যান্ডউইথ নিচ্ছে, যা তিন মাসের মধ্যে দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জন করেছে। নতুন বাজেট না করে বিদ্যমান প্রকল্পকে এগিয়ে নেওয়া হচ্ছে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, আমরা বাজারকে ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করতে চাই। প্রতিযোগিতার মাধ্যমেই বাজারের দাম নির্ধারিত হবে। স্টারলিংক এখনো প্রাইসিং আবেদন করেনি।

টিকে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026
img
জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র রূপান্তরের ১০ দফা প্রস্তাব Feb 06, 2026
img
৬ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি Feb 06, 2026
img
দুই দশক পর পর্দায় ফিরছে ‘ম্যায় হু না’ সিক্যুয়েল Feb 06, 2026
img
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা Feb 06, 2026
img
২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির Feb 06, 2026
img
ভোটারদের টাকা দিচ্ছি, এমন অভিযোগ মিথ্যা: আব্দুল বাতেন Feb 06, 2026