সিলেটে নভেম্বর থেকে ফ্রি ওয়াই-ফাই জোন সুবিধা

আগামী নভেম্বর থেকে সিলেট সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে নগরীর গুরুত্বপূর্ণ ৬২ এলাকা ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আসবে।

প্রক্ল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে প্রকল্পের কার্যাদেশ হয়ে গেছে। চলতি মাসেই কাজ শুরু হবে। এরপর আগামী নভেম্বর থেকে নগরবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন। সেই সঙ্গে সিলেট ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকরাও বিনামূল্যের এ সুবিধা ভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথমে পরীক্ষামূলকভাবে নগরীর ৬২টি এলাকায় ওয়াই-ফাই জোন করা হচ্ছে। এ উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে পুরো নগরীকে ফ্রি ওয়াই-ফাই জোনের আওতায় নিয়ে আসা হবে।

প্রাথমিক অবস্থায় সিলেট নগরীর যে ৬২ এলাকা ফ্রি ওয়াইফাই জোনের অ্যাকসেস পয়েন্ট থাকবে তার মধ্যে রয়েছে- চৌকিদেখি, আম্বরখানা, দরগা গেট, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার ফুটওভার ব্রিজ এলাকা, হাসান মার্কেট এলাকা, সুরমা ভ্যালি রেস্ট হাউজ এলাকা, সার্কিট হাউজ জালালাবাদ পার্ক এলাকা, কিন ব্রিজের দুই প্রান্ত, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, কদমতলী পয়েন্ট ও সংলগ্ন এলাকা, হুমায়ুন রশীদ চত্বর, আলমপুর পাসপোর্ট অফিস এলাকা, বিভাগীয় কমিশনার কার্যালয় এলাকা, সিলেট শিক্ষা বোর্ড, উপশহর রোজভিউ পয়েন্ট, শাহজালাল উপশহর ই-ব্লক ও বি-ব্লক, টিলাগড় পয়েন্ট, এমসি কলেজ এলাকা, দক্ষিণ বালুচর, টিচার্স ট্রেনিং কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, শাহী ঈদগাহ এলাকা, কুমারপাড়া জামে মসজিদ এলাকা ও কুমারপাড়া সড়ক, নাইওরপুল পয়েন্ট, মিরাবাজার সড়ক, রায়নগর এলাকা, সোবহানীঘাট পুলিশ স্টেশন এলাকা, ধোপাদীঘিরপাড় বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, বন্দরবাজার জামে মসজিদ এলাকা, নয়াসড়ক পয়েন্ট ও সংলগ্ন এলাকা, কাজীটুলা এলাকা, চৌহাট্টা সড়ক, হাউজিং এস্টেট সড়ক, সুবিদবাজার, মিরের ময়দান, পুলিশ লাইনস সড়ক, রিকাবীবাজার জেলা স্টেডিয়াম, মদন মোহন কলেজ এলাকা, মির্জাজাঙ্গাল সড়ক এলাকা, পাঁচ ভাই রেস্টুরেন্ট এলাকা, খুলিয়াপাড়া এলাকা, নর্থইস্ট ইউনিভার্সিটি এলাকা, তালতলা হোটেল গুলশান এলাকা, কাজীরবাজার সেতু এলাকা, কাজীরবাজার সড়ক, খোজারখলা সিলেট টেকনিক্যাল কলেজ এলাকা, ওসমানী মেডিকেল কলেজ এলাকা, বাগবাড়ী ওয়াপদা মহল্লা, পাঠানটুলা, মদিনা মার্কেট পয়েন্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট।

প্রকল্প সূত্রে জানা যায়, এসব অ্যাকসেস পয়েন্টের একেকটিতে একসঙ্গে ৫০০ জন যুক্ত থাকতে পারবেন। প্রতিটি এক্সেস পয়েন্টে ব্যান্ডউইডথ থাকবে ১০ মেগাবিট/সেকেন্ড। চারদিকে ১০০ মিটার এলাকা এর আওতায় থাকবে। এ সুবিধা পেতে সেলফোন নম্বর দিয়ে যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার প্রথম ধাপে মোবাইল বা ল্যাপটপে নিজের নাম, মোবাইল নম্বর দিতে হবে। ফিরতি এসএমএসে পাসকোড আসবে। তবে ওয়েবসাইটে প্রবেশাধিকার ও ডাউনলোড থাকবে নিয়ন্ত্রিত। ব্যবহারকারীর সব তথ্য জমা থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটাবেজে।

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খান বলেন, আশা করছি, চার মাসের মধ্যে সিলেট নগরবাসী ফ্রি ওয়াই-ফাই সুবিধা ভোগ করতে পারবে। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর এক বছর এসব ওয়াই-ফাই জোন দেখভাল করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। পরে সিটি করপোরেশন তদারক করবে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিনা মূল্যে ওয়াই-ফাই জোন দেখভালের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং সিটি করপোরেশনের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তিন মাস পরপর এ কমিটি বৈঠক করে প্রকল্পের মূল্যায়ন করবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি Feb 05, 2026
img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026
img
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি Feb 05, 2026
img
‎পল্লবীতে ২ সন্তানসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Feb 05, 2026
img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026