© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তখন অন্যরকম একটা অবস্থা ছিল, আমাদের সবার: জয়া

শেয়ার করুন:
তখন অন্যরকম একটা অবস্থা ছিল, আমাদের সবার: জয়া

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ১৮ মে, ২০২৫
পরিচালক পিপলু আর খানের পরিচালনায় তৈরি সিনেমা ‘জয়া আর শারমিন’ এ অভিনয় করেছেন জয়া যেখানে উঠে এসেছে করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর গল্প। ১৬ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া করোনার সময়ের কথা উল্লেখ করে বলেন, ‘তখন অন্যরকম একটা অবস্থা ছিল, আমাদের সবার। আমরা সবাই ভাবছিলাম যে আমরা আর্টিস্ট হিসেবে ব্লক হয়ে যাচ্ছি, আমরা কাজ করতে পারছিলাম না।’

তার কথায়, ‘তখন সবাই সবকিছু বিচার করে আমরা কাজটা করেছি, পাঁচ বছর পর এলো তবুও আমার ভীষণ ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এই ছবির যে দর্শক। যারা আছেন এই ধরনের ছবি দেখতে চান তারা সত্যি এসে দেখবেন।’

জয়ার ভাষ্য, ‘পিপলু ভাই বলেন আমরা একটা কাজ করতে চাই। আবার শুরু করতে চাই। আর্টিস্টদের অনুশীলন রাখবার জন্য আমরা প্রথমত সিদ্ধান্ত নেই যে, ছবিটা করবো এবং খুবই লিমিটেড ভাবে পরে বিষয়টা লিমিটেড থাকেনি।’

প্রসঙ্গত, জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

আরএম/এসএন 


মন্তব্য করুন