যুব উন্নয়নে যুগান্তকারী অংশীদারিত্বে ক্রীড়া মন্ত্রণালয় ও ইউএনএফপিএ

বাংলাদেশে তরুণদের ক্ষমতায়ন, যুবকদের সম্পৃক্ততাকে অর্থবহ করা এবং যুবনীতি জোরদার করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সোমবার (১৯ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এই সহযোগিতা বাংলাদেশে যুব ক্ষমতায়নের জন্য একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ। আমাদের যুবসমাজকে নীতি নির্ধারণে অবদান রাখার জন্য একটি প্ল্যাটফর্ম নিশ্চিত করার মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য তাদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি। এর মধ্যে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির সঙ্গে তাল মেলানো, একইসঙ্গে পরিবেশ উন্নয়নে দক্ষতা এবং উদ্ভাবন প্রচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সুযোগগুলোকে কাজে লাগানো।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নে ইউএনএফপিএর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি বলেন, জাতীয় যুব নীতি ২০১৭ অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর একটি পর্যালোচনা বাধ্যতামূলক। যেহেতু প্রথম পর্যালোচনা ২০২২ সালে হওয়ার কথা ছিল, যুব উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের প্রতি আমাদের প্রতিশ্রুতি জোরদার করতে এটি একটি সময়োপযোগী সুযোগ।

ইউএনএফপিএ প্রতিনিধি মাসাকি ওয়াতাবে বলেন, যুবনীতি প্রণয়ন, ডেটাবেজ সংরক্ষণসহ স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে ইউএনএফপিএর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026