প্রগতি সরণিতে যানজট নিরসনে ‘করিডর’ নির্মাণের উদ্যোগ

অনিয়ন্ত্রিত যানবাহন, যানজট আর মেট্রোরেলের নির্মাণ কাজে নাকাল ঢাকার প্রগতি সরণি। এমআরটি-১ বা মেট্রোরেলের বিমানবন্দর থেকে কমলাপুর রুটের লাইন যাবে এই সড়কের মাটির নিচ দিয়ে। তাই-ই দীর্ঘদিন ধরে সড়কের দু’পাশে ইউটিলিটি লাইন স্থানান্তরের কাজ চলছে। ফলে যানজটে ভোগান্তি স্বাভাবিকের চেয়ে আরও বেড়েছে। মেট্রোর মূল কাজ শুরু হলে প্রগতি সরণিতে যানজটের ভোগান্তি আরও বাড়বে বলছে স্থানীয়রা।

সড়কটির ওপর চাপ কমাতে বিকল্প সড়ক বা করিডর নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পূর্বাচল ৩শ’ ফিট থেকে বসুন্ধরা আবাসিক-মাদানী এভিনিউ, আফতাবনগর হয়ে রামপুরা ব্রিজের সঙ্গে মিলবে সড়কগুলো।

এরইমধ্যে মেট্রোরেলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে সড়ক নিমার্ণের পরিকল্পনা শুরু করেছে ডিএনসিসি। সেই কাজও কিছুটা এগিয়েছে। করিডরগুলো চালু হলে কমবে জনদুর্ভোগ কমবে এমনটা বলছেন এই ডিএনসিসি কর্মকর্তারা।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, মেট্রোরেলের লাইন নির্মাণে যেসব ইউটিলিটি লাইন সরানো হবে, তাতে এই রাস্তা (প্রগতি সরণি) তো চলার উপযোগী থাকবে না। আমি মেট্রোলাইন কর্তৃপক্ষকে বলেছি, আগে ডাইভারশন রোড করবেন, পরে মেট্রোরেলের কাজ ধরবেন। না হয় এখানে বড় জনদুভোর্গ হবে। তাই ৩-৪টা ডাইভারশন রোড করা হবে।

প্রথম সড়কটি পূর্বাচলের ৩শ’ ফিট দুই নাম্বার ইন্টারসেকশন থেকে বসুন্ধরা-মাদানী অ্যাভিনিউ হয়ে ইউনাইটেড ইউনির্ভাসিটি-সানভ্যালি আবাসিকের ভেতর দিয়ে আফতাবনগর হয়ে মিলবে রামপুরা ব্রিজে। ফলে প্রগতি সরণি এড়িয়ে রামপুরা যেতে পারবেন নগরবাসী।

মোহাম্মদ এজাজ আরও বললেন, প্রগতি সরণির সাথে সম্পৃক্ত ৩০০ ফিট যে এক্সপ্রেসওয়ে আছে, তার আগে আরেকটি করিডর আছে। পরে ১০০ ফিটের একটি করিডর আছে। সবগুলো করিডর দিয়ে বসুন্ধরার ভেতর দিয়ে যদি আমরা আফতাবনগর পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে এখানকার যে নিয়মিত যানজট তা অনেক সহনীয় পর্যায়ে যাবে।

আগামী জুনেই প্রথম সড়কটির কাজ শুরুর কথা বলছে ডিএনসিসি। চুক্তি অনুযায়ী এ কাজে অর্থায়ন করবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এমএর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026