এই মামলাগুলোর পুরো সুবিধাভোগী হবে আওয়ামী লীগ: রুমিন ফারহানা

সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গ্রেফতারের সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন। ফলে তার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির এক টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমি এইমাত্র প্রথম আলোতে দেখলাম, নুসরাত ফারিয়ার গ্রেফতারের সময় উনি জুলাই-আগস্ট মাসে কী করছিলেন? দেখা যাচ্ছে, উনি ওই সময়টাতে একটার পর একটা স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনের পক্ষে। তিনি তখন দেশের বাইরে, ক্যানাডায় ছিলেন। অথচ সেই সময়কালেই তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই মামলাগুলো কতটা ভুয়া, সেটাই বোঝা যায়। আর এই মামলার পুরো সুবিধা আওয়ামী লীগ নিচ্ছে। তারা আন্তর্জাতিক মহলে বলবে এবং ইতোমধ্যেই বলছে যে—এই মামলাগুলো ভুয়া, মিথ্যা, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।”

ব্যারিস্টার রুমিন মনে করেন, “এই পলিটিক্যাল গেইন পুরোপুরি আওয়ামী লীগ ক্যাশ করবে। এখন যেসব মামলা হচ্ছে, এর সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে। পরবর্তীতে যদি আওয়ামী লীগ বলে যে জুলাই-আগস্ট মাসে তারা কিছুই করে নাই, দেশে কিছুই ঘটেনি এবং যা হয়েছে সবই এই সরকারের তৈরি করা ঘটনা—তাতে আমি অবাক হবো না।”

তিনি বলেন, “আওয়ামী লীগ এসব ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা নিতেই পারে, এবং নিচ্ছেও।”

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026