কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই, কসাই ও চিকিৎসকসহ আটক ৩

কুড়িগ্রামের উলিপুরে গর্ভবতী ও অসুস্থ গরু গোপনে জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক কসাই ও দুই পশু চিকিৎসক‌কে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রে তা‌দের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দকৃত ৮০ কেজি মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন ভ্রাম‌্যমান আদালত।

ভ্রাম‌্যমান আদা‌লত প‌রিচালনা ক‌রেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক।

ঘটনাটি ঘ‌টে‌ছে মঙ্গলবার(২০ মে) উপজেলার তবকপুর ইউনিয়নের কিশামত তবকপুর গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তবকপুর গ্রামের গরুর মালিক সৌরভ কুমার পালের(৩২) একটি গরু গর্ভকালীন জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তিনি পল্লী পশু চিকিৎসককে ফোন করেন। পরে পশু চিকিৎসক গিয়ে ওই গরুটির সিজার করে বাছুর প্রসব করান। এসময় গর্ভবতী গরুটি অসুস্থ হয়ে পড়লে ওই পল্লী চিকিৎসক গরুর মালিকের সাথে টাকা দেওয়ার চুক্তি করে কসাইকে ডেকে গরু বিক্রি করে দেন। পরে উলিপুর পৌরসভার একতা পাড়া এলাকার কসাই শাহ আলম নাদু গরু জবাই করে মাংস নিয়ে আসার সময় এলাকাবাসী মাংসসহ তা‌কে আটক করে।

খবর পেয়ে মঙ্গলবার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে ৮০ কেজি মাংস জব্দ করেন এবং ভ্রাম্যমাণ আদালতে প‌রিচালনা ক‌রেন। এ সময় অসুস্থ গরু বি‌ক্রির উদ্দে‌শে জবাই করার অ‌ভি‌যোগে দুই পল্লী চিকিৎসক ও এক কসাইকে কারাদণ্ড প্রদান ক‌রেন।

দণ্ড প্রাপ্ত দুই পল্লী চিকিৎসক হলেন, উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের রুহুল আমিনের ছেলে পল্লী পশু চিকিৎসক আজিমনুর রহমান (৪২) ও পশ্চিম শিববাড়ী এলাকার পল্লী পশু চিকিৎসক জসিম উদ্দিন (২৮)।

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন অনুযায়ী আজিমনুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং জসিম উদ্দিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও উলিপুর পৌরসভার একতা পাড়া এলাকার কসাই শাহ আলম ওরফে নাদু(৩৮)কে পশু জবাই ও মানুষের মান নিয়ন্ত্রণ আইনের ২৪(১) ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক দিনের কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে গরুর মালিক সৌরভ কুমার পাল(৩২)কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর অভিযোগের পর অসুস্থ গরু জবাই করার সাথে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক বলেন, অসুস্থ গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় কসাইসহ দুই পল্লী পশু চিকিৎসককে এলাকাবাসী আটক করে প্রশাসনকে অবগত করে। পরে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই পল্লী পশু চিকিৎসক ও একজন কসাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরএ


Share this news on:

সর্বশেষ

img
শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026