বাসে যাত্রীবেশী প্রতারকের দেওয়া পানি পান করে প্রাণ গেল সাবেক বিমানবাহিনীর অফিসারের

বাসের পাশের সিটে বসা যাত্রীবেশী প্রতারকের দেওয়া পানি পান করে আবুল কালাম নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মৃত আবুল কালাম (৬০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের রহিম বিশ্বাসের ছেলে। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। পরিবারের সদস্যদের নিয়ে যশোরে বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা বলেন, আবুল কালাম পরিবারের সদস্যদের নিয়ে যশোর শহরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। সোমবার সকালের দিকে রূপসা গড়াই বাসে করে যশোর থেকে কুষ্টিয়া আসছিলেন। এসময় বাসের মধ্যে একজন প্রতারক যাত্রী সেজে আবুল কালামের পাশের সিটে বসেন। কথাবার্তার একপর্যায়ে আবুল কালামকে পানি পান করতে দেন। সেই পানি পান করে অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি বুঝতে পেরে আবুল কালাম তার পরিবার ও বাসের স্টাফদের বিষয়টি জানায়। এর আগে প্রতারক বাস থেকে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় বাস থেকে উদ্ধার করে আবুল কালাম আজাদকে সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলের দিকে তার মৃত্যু হয়।

আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা বলেন, যাত্রী সেজে আবুল কালামের পাসের সিটে বসে এক প্রতারক। পরে সে পানি দেয়। প্রতারক চক্রের বা অজ্ঞান পার্টির সদস্যের দেওয়া পানি খেয়ে অজ্ঞান হয়ে যায় আবুল কালাম। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এজন্য অপরিচিত মানুষের দেওয়া খাবার খেতে হয় না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দীন বলেন, প্রতারকের দেওয়া পানি পান করে অজ্ঞান হয়েছিল আবুল কালাম। তাকে চেতনানাশক কেমিক্যাল খাওয়ানো হয়েছিল। সোমবার গুরুতর অসুস্থ ও অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, অজ্ঞান পার্টি বা প্রতারক চক্রের সদস্য যাত্রী সেজে ঝিনাইদহ বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে। এসময় আবুল কালামের পাশের সিটে বসে এবং তাকে পানি খেতে দেয়।

এতে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। প্রতারক শৈলকূপা বাসস্ট্যান্ডে নেমে যায়। অসুস্থ হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026