বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজধানীর রাস্তাঘাট  

ভারি বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন ঢাকাবাসী।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানজট কম থাকলেও বিভিন্ন এলাকায় বর্ষাকালের খোঁড়াখুঁড়ির কারণে পানি জমা পথে চলাচল করতে সমস্যা হচ্ছে।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে রামপুরা, বনানী-১১, মিরপুর-১০, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১৩ ও সেনানিবাস এলাকাসহ অনেক জায়গার রাস্তায় হাঁটু সমান পানির নিচে তলিয়ে গেছে।

আবার কোথাও কোথাও এর থেকেও বেশি পানি জমেছে। এ সময় নোংরা পানি ডিঙিয়ে নগরবাসীকে গন্তব্যে যেতে দেখা গেছে।

রাস্তা সংস্কার ও মেট্রো রেলের মতো উন্নয়ন কাজ চলমান থাকায় মালিবাগ ও রোকেয়া সরণির মতো এলাকায় অবস্থা সবচেয়ে খারাপ। এসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বৃষ্টির পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় মৌচাক-মগবাজার ফ্লাইওভারে হাঁটুপানি দেখা গেছে।

নিম্ন-আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুররা সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছেন। বৃষ্টির কারণে তাদের স্বাভাবিক কর্মজীবন থেমে গেছে। বেশিরভাগই খারাপ আবহাওয়ার মুখে ঘর থেকে বের হতে পারেননি।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সূত্র- ইউএনবি

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Feb 05, 2026
img

মন্ত্রিসভার বৈঠকে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি Feb 05, 2026
img
তারেক রহমানের উদ্দেশে এরশাদের সাবেক স্ত্রীর খোলা চিঠি Feb 05, 2026