© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেরপুরে বজ্রপাতে নিহত ২

শেয়ার করুন:
শেরপুরে বজ্রপাতে নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ৩১ মে, ২০২৫
শেরপুরের নকলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ২টার দিকে নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়ন মানিককুড়া ও নকলার টালকি ইউনিয়নের বড়পাগলা গ্রামে ওই দুজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন: নকলা উপজেলার টালকি ইউনিয়নের বড়পাগলা গ্রামের কৃষক সমির উদ্দিন সমু (৫৮) ও নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হাজেরা বেগম (৪৫)।

স্থানীয়রা জানান, দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় হাজেরা বেগম নামে এক নারী তার নাতিকে বাড়ির পাশের মাদ্রাসা থেকে নিতে গেলে পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তার নাতি।

একই সময়ে নকলা উপজেলার টালকি ইউনিয়নের বড়পাগলা গ্রামের কৃষক সমির উদ্দিন সমু মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান পৃথকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএম/এসএন 

মন্তব্য করুন