অতিরিক্ত ঘুমে স্বাস্থ্য ও মৃত্যুঝুঁকি

প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাভাবিকভাবে রাতে ৬-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। এর চেয়ে বেশি সময় ঘুমালে কার্ডিওভাসকুলার ডিসিস (সিভিডি) ও মৃত্যুর ঝুঁকি রয়েছে। সম্প্রতি ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত এক বৈশ্বিক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে।

বিশ্বের সাতটি অঞ্চলের ২১টি দেশের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণায় দেখা গেছে, যারা দৈনিক ৮ ঘণ্টার বেশি ঘুমায় তাদের কার্ডিওভাসকুলার ডিসিস যেমন স্ট্রোক, হার্টের কার্যহীনতা ও মৃত্যুর ঝুঁকি প্রায় ৪১ শতাংশ।

সংশ্লিষ্ট গবেষকরা বলেন, বিভিন্ন পরিস্থিতির কারণে অনেকেই দীর্ঘ সময় ব্যাপী ঘুমায়। কিন্তু এটা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, যা মানুষের মৃত্যুহার বৃদ্ধির জন্য দায়ী।

ম্যাক-মাস্টার অ্যান্ড পেকিং ইউনিয়ন মেডিক্যাল কলেজের পিএইচডি শিক্ষার্থী চুয়াংশি ওয়াংয়ের নেতৃত্বে আরেকটি গবেষণায়ও দেখা গেছে যে, দিনের বেলায় অতিরিক্ত ঘুম থেকে হৃদরোগের ঝুঁকি রয়েছে। রাতে ৬ ঘণ্টার বেশি ঘুমানোর পরও দিনে অতিরিক্ত ঘুমালে তা কার্ডিওভাসকুলার ডিসিসের ঝুঁকি বৃদ্ধি করে। তবে রাতে ৬ ঘণ্টার কম ঘুমালে সেক্ষেত্রে এ ঝুঁকি নেই বলে জানিয়েছেন গবেষক ওয়াং।

তবে এটি ছিল একটি পর্যবেক্ষণমূলক গবেষণা। তাই অতিরিক্ত ঘুমের ফলে কী কারণে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে তা জানা যায় নি।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একজন বিশেষজ্ঞ (যিনি এই গবেষণায় সম্পৃক্ত নয়) বলেন, এ গবেষণায় খুব চমৎকার ফলাফল পাওয়া গেছে। তবে এটি কারণ ও ফলাফল প্রমাণ করতে পারে নি। গবেষণায় দেখা যায়, যারা প্রতি রাতে ৬-৮ ঘণ্টা ঘুমায়, তাদের থেকে যারা প্রতি রাতে ৬ ঘণ্টার কম ঘুমায়, তাদের হৃদরোগের ঝুঁকি ৯ শতাংশ বেশি। তবে পরিসংখ্যানগত দিক থেকে এ ফলাফল খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলে প্রতিবেদনে বলা হয়।

এই গবেষণায়, ১১৬৬৩২ জন ব্যক্তির ঘুমের অভ্যাস পর্যালোচনা করা হয়। দেখা যায়, যারা দৈনিক রাতে ৬-৮ ঘণ্টা ঘুমায় তাদের হৃদরোগ বা মৃত্যুর ঝুঁকি প্রতি হাজারে ৭.৮। অন্যদিকে, যারা ৬ ঘণ্টার কম ঘুমায় তাদের ক্ষেত্রে এ ঝুঁকি ৯.৪। আবার, ৮-৯ ঘণ্টা ঘুমের ক্ষেত্রে এ ঝুঁকি প্রতি হাজারে ৮.৪। যেখানে ৯-১০ ঘণ্টা ও ১০ ঘণ্টার বেশি ঘুমের ক্ষেত্রে প্রতি হাজারে এ ঝুঁকি যথাক্রমে ১০.৪ ও ১৪.৮।

অন্যদিকে, ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষক (যিনি এই গবেষণায় সম্পৃক্ত নয়) প্রফেসর ফ্রান্সিস্কো কাপুসিও ঘুম ও এর প্রভাব নিয়ে বেশ কিছু গবেষণা করেছেন। তিনি বলেন, এটা নিশ্চিত যে মৃত্যুর ঝুঁকির সঙ্গে কম ঘুমের সম্পর্ক রয়েছে। কারণ, ঘুম কম হলে উচ্চ রক্তচাপ, স্থূলতা ও ডায়াবেটিসসহ নানা দুরারোগ্য ব্যাধি হতে পারে।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026