৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে জামালপুর থেকে ছাড়লো ক্যাটল স্পেশাল ট্রেন

জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ৪০০ গরু নিয়ে যাত্রা করেছে ক্যাটল স্পেশাল-১ ট্রেন।সোমবার (২ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে ইসলামপুর বাজার রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। এ বছর ৩টি ট্রেনে মোট ১২শ গরু জামালপুর থেকে ঢাকায় যাবে বলে জানিয়েছেন ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া।

ইসলামপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে কোরবানির গরু রাজধানীতে সহজে নেওয়ার লক্ষ্যে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় এই বছরও ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়। তবে চাহিদা বেশি থাকায় অন্য বছরের তুলনায় এ বছর একটি বৃদ্ধি করে ক্যাটল স্পেশাল-০১, ক্যাটল স্পেশাল-০২ ও ক্যাটল স্পেশাল-০৩ নামে তিনটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।
 
এছাড়া সোমবার বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল- ০২ ও আগামীকাল ৩ জুন বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল-০৩ ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ট্রেনে ২৫টি করে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ওয়াগনে ১৬টি করে মোট ১২শ গরু জামালপুরের ইসলামপুর থেকে রাজধানীতে যাবে। গরু প্রতি ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
 
গরু ব্যবসায়ী আলম জোদ্দার বলেন, আগে ট্রাক, পিকআপ দিয়ে ঢাকায় গরু নিয়ে যাইতাম, তখন ডাকাতের ভয় থাকতো, বিভিন্ন হাটে জোর করে গরু নামিয়ে নিতো। ট্রেনে গরু নিয়ে যাইতে কোনো ঝামেলা হয় না। চাঁদা দিতে হয় না। দুর্ঘটনার ভয়ও নাই।

আরেক গরু ব্যাবসায়ী শহিদ মিয়া বলেন, ট্রাকে গরু নিয়ে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে, রাস্তায় মারা যায়, ভাড়াও বেশি লাগে। ট্রেনে গরু নিয়ে গেলে টাকা লাগে মাত্র পাঁচশ। আর ঝামেলাও কম। গরু গোয়াল ঘরে যেমন থাকে ট্রেনেও সেই ভাবেই থাকে।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, ইতোমধ্যে ক্যাটল স্পেশাল-১ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রতিটি ওয়াগনের জন্য ৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চাহিদা থাকায় এ বছর একটি ট্রেন বাড়ানো হয়েছে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026