মেঘনায় ট্রলারডুবির ৩ দিন পরও নিখোঁজ পুলিশ সদস্য

নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজের দুদিন পার হলেও পুলিশ সদস্য সাইফুল ইসলাম (২৮) খোঁজ মেলেনি। এছাড়া নিখোঁজ রয়েছে মো. তামিম (৩) নামের এক রোহিঙ্গা শিশু।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমুল হুদা জানান, ধারনা করা হচ্ছে জোয়ারের পানিতে তারা তলিয়ে গেছেন। তবে তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

এ যাত্রীবাহী ট্রলারটি ৩৯ যাত্রী, মাঝিমাল্লাসহ শনিবার দুপুরে বৈরী আবহাওয়ায় ডুবোচরে তলা ফেটে গেলে হাতিয়ার করিম বাজাররে অদূরে ডুবে যায়। পরে এদের মধ্যে একজন বৃদ্ধ ও ১ নারীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ভাসানচর থানার সাব পোস্ট মাস্টার ও ফেনীর পৌর দৌলতপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো.গিয়াস উদ্দিন (৫৩) ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১নং ক্লাস্টারের মো. তারেকের স্ত্রী হাসিনা খাতুন (২৫)।

নিখোঁজ সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের মো. সিরাজুল ইসলামের একমাত্র ছেলে। তিনি নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং তামিম ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১নং ক্লাস্টারের মো.তারেকের ছেলে।

এদিকে পুলিশ সদস্য সাইফুল ইসলামে পরিবারে বহিছে শোকের মাতম। একমাত্র ছেলের সন্ধান না পেয়ে বাবা-মা বাকরুদ্ধ।

ছেলের সন্ধান পাওয়া নিয়ে অনেক উদ্বেগ-উৎকণ্ঠা দিন পার করছে স্বজনেরা।

জানা যায়, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪জন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৩৯জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026
img
আওয়ামী লীগ স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন Feb 07, 2026
img
ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Feb 07, 2026
img
নীলফামারীর জনসভায় পৌঁছেছেন তারেক রহমান Feb 07, 2026
img
ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, দিল্লির বড় বার্তা Feb 07, 2026
img
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে আবারও ধর্মঘটের ঘোষণা Feb 07, 2026
img
পারিবারিক আবহের গল্প নিয়ে আসছে জোভান ও তটিনী Feb 07, 2026
img
গ্রিনল্যান্ডে কনস্যুলেট উদ্বোধন করল ফ্রান্স ও কানাডা Feb 07, 2026
img
মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ সিনেমার নাম নিয়ে আপত্তি, টিজার সরানোর নির্দেশ Feb 07, 2026
img
শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
জেনে নিন দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Feb 07, 2026
img
যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স! নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে কী বললেন বরখা? Feb 07, 2026
img
ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির Feb 07, 2026
img
মন ভালো করতে কী খাবার খেয়েছিলেন হিনা? Feb 07, 2026
img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026