বছরে একবার শুল্কমুক্ত মোবাইল-স্বর্ণ আনার সুযোগ

বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে এনবিআর। এর আওতায় বিদেশ ফেরত যাত্রীরা স্বর্ণ ও মোবাইল আনতে পারবেন বছরে একবার। এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, বৈধ উপায়ে স্বর্ণের আমদানি বাড়াতে সরকারকে আরো কড়াকড়ি আরোপ করতে হবে।

আমদানির তুলনায় ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনা তুলনামূলক সস্তা। তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে বেশি আগ্রহী হন। অভিযোগ আছে, অনেক চোরাচালানকারীও এই সুযোগ কাজে লাগান।

বর্তমানে ঘোষণা দিয়ে একজন যাত্রী বিদেশ থেকে বছরে যতবার ইচ্ছা স্বর্ণ আনতে পারতেন। এ নিয়মে কোনো যাত্রী ১১৭ গ্রাম স্বর্ণ আনতে পারেন এবং ৪০ হাজার টাকা শুল্ক দিতে হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছেন অর্থ উপদেষ্টা।

এতে বলা হয়, একজন যাত্রী পরিহিত অবস্থায় বা অন্যভাবে মোট একশ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ গ্রাম ওজনের রুপার অলংকার ঘোষণা দিয়ে আনতে পারবেন। এছাড়া, সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া বছরে একবার আনা যাবে। আইনে বলা হয়, গোপন করে পরিমাণের অতিরিক্ত আনলে তা আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে।

অর্থনীতিবিদ শাহদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘আমরা জানি স্বর্ণের ব্যবসাটা বাংলাদেশে সম্পূর্ণ ইনফরমালি চালিত। স্বর্ণ ব্যবসাকে সম্পূর্ণ ফরমালি করতে শুধু এই উদ্যোগ না, তার সঙ্গে আরও কড়াকড়ি ব্যবস্থায় নিয়ে আসা উচিত।’

বিদেশ ফেরত যাত্রীদের মোবাইল ফোন আনার ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। শুল্ক কর ছাড়া একজন যাত্রী সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে মাত্র একবার ১টি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ছাড়া আমদানি করতে পারবেন।

নতুন নিয়ম অনুসারে, বুকিং, হ্যান্ডকেরিসহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে।

এসব বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সাথে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হয়নি।

এফপি/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026
img
ইউএনওর বিরুদ্ধে ইসিতে রুমিনের অভিযোগ, জনসভায়ও কড়া হুঁশিয়ারি Feb 05, 2026
img
আ. লীগের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল : রাশেদ খান Feb 05, 2026
img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026
img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026