ইন্টারনেট ছাড়াই চালানো যাবে গুগলের এআই অ্যাপ

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজ গ্যালারি নামে নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ ছাড়াই চালানো যাবে এই অ্যাপ। ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা এই অ্যাপ আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাইভেসি ও দ্রুতগতির পারফরম্যান্সের ক্ষেত্রেও এই অ্যাপ অনেক এগিয়ে। কেননা যেহেতু সবটাই ডিভাইসে চলছে তাই আলাদা করে ডেটা ক্লাউড সার্ভার থেকে টানার প্রয়োজন নেই। ফলে নিরাপত্তার ঝুঁকিও নেই এবং সার্ভারের সাড়া পাওয়ার জন্য অপেক্ষারও নেই প্রয়োজন।

জানা গেছে , ‘এআই এজ গ্যালারি’ অ্যাপের কেন্দ্রে রয়েছে গুগলের নিজস্ব ভাষা মডেল ‘জেমিনি ৩–১বি’। মাত্র ৫২৯ মেগাবাইট আকারের এই মডেল প্রতি সেকেন্ডে ২ হাজার ৫৮৫টি টোকেন প্রক্রিয়াজাত করতে পারবে। এর ফলে খুব কম সময়েই টেক্সট তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ, কিংবা মেসেজিং অ্যাপে স্মার্ট রিপ্লাই দেওয়ার মতো কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে। গুগল জানিয়েছে, অ্যাপটি তৈরি করা হয়েছে তাদের ‘এআই এজ’ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। এতে ব্যবহৃত হয়েছে টেনসরফ্লো লাইট ও মিডিয়াপাইপের মতো প্রযুক্তি, যা ফোনের হার্ডওয়্যার অনুযায়ী এআই পারফরম্যান্সকে অপটিমাইজ করে।

তবে কোম্পানির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে , ডিভাইসভেদে পারফরম্যান্স ভিন্ন হতে পারে। পুরোনো বা কম শক্তিশালী ফোনে বড় মডেল চালাতে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে অপেক্ষাকৃত হালকা মডেল ব্যবহার করাই ভালো।

এতে ‘এআই চ্যাট’ ও ‘আস্ক ইমেজ’ নামের দুটি প্রধান ফিচার থাকবে, যার মাধ্যমে সহজেই পাওয়া যাবে লেখা বা ছবিভিত্তিক এআই সহায়তা। তা ছাড়া রয়েছে ‘প্রম্পট ল্যাব’ নামের একটি অংশ, যেখানে ব্যবহারকারী একক প্রশ্ন দিয়ে মডেলের প্রতিক্রিয়া পরীক্ষা করতে পারবেন। এই ল্যাবে কিছু রেডি টেমপ্লেট ও রেসপন্স সেটিংসও যুক্ত রয়েছে।

গুগল জানিয়েছে , অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি ‘আলফা’ সংস্করণ হিসেবে উন্মুক্ত করা হয়েছে। তবে অ্যাপটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং অ্যাপাচি ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত হওয়ায় চাইলেই যে কেউ এটি ব্যবহারের পাশাপাশি পরিবর্তন বা বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। গুগল আরও জানিয়েছে, শিগগিরই আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপটির আইওএস সংস্করণও উন্মুক্ত করা হবে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026