হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামকে টেক্কা দিতে নতুন ফিচার আনছে গুগল মেসেজ!

গুগল মেসেজ অ্যাপে বড় ধরনের আপডেট আনার প্রস্তুতি নিচ্ছে গুগল। জনপ্রিয় চ্যাট অ্যাপগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই আপডেটগুলো চালু করা হচ্ছে। আগেই গুগল তাদের মেসেজ অ্যাপে RCS (Rich Communication Services) প্রযুক্তি যুক্ত করেছিল, যা টেক্সটিং অভিজ্ঞতাকে আরও উন্নত করেছে। তবে শুধুমাত্র RCS যথেষ্ট নয় হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামকে টেক্কা দেওয়ার জন্য।

তাই গুগল এবার মেসেজ অ্যাপে আরও আধুনিক ফিচার যোগ করতে যাচ্ছে। সম্প্রতি Android Authority গুগল মেসেজের একটি বিটা ভার্সনের (messages.android_20250528_04_RC00.phone.openbeta_dynamic) APK টিয়ারডাউন করে কিছু নতুন ফিচারের তথ্য সামনে এনেছে।

নতুন আপডেটে গুগল মেসেজে থাকবে ‘মিডিয়া সুইপ’ ফিচার। এখন পর্যন্ত কেউ যদি কোনও ছবি বা ভিডিও পাঠায়, সেটিতে প্রতিক্রিয়া জানাতে বা রিপ্লাই দিতে হলে মূল চ্যাটে ফিরে যেতে হয়।

কিন্তু নতুন ফিচারে ব্যবহারকারীরা ডানদিকে সোয়াইপ করলে পুরনো মিডিয়া এবং বামদিকে সোয়াইপ করলে নতুন মিডিয়া দেখতে পারবেন— ঠিক যেমনটি আমরা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপে দেখতে পাই।

এই মিডিয়া ভিউতে ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানোর অপশন থাকবে, এবং চাইলে চ্যাট আইকন চাপ দিয়ে থ্রেডেড রিপ্লাইও দেওয়া যাবে।

Android Authority এই ফিচারটির একটি ডেমো ভিডিও প্রকাশ করেছে যেখানে বাস্তবে কেমন কাজ করে তা দেখা যায়।

এছাড়াও, পুরনো ছবি বা ভিডিও খুঁজে পেতে আরও একটি নতুন সেকশন আনা হচ্ছে— ‘মিডিয়া ওভারভিউ’। চ্যাট ডিটেইলস-এ যুক্ত হওয়া এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি জায়গা থেকেই সব শেয়ার করা ছবি ও ভিডিও একসাথে দেখতে পাবেন।

তবে এসব ফিচার এখনো পরীক্ষাধীন পর্যায়ে আছে, তাই চূড়ান্তভাবে চালু হওয়ার আগে পরিবর্তনও হতে পারে। তারপরও, ঠিকভাবে বাস্তবায়ন করা হলে এই আপডেটগুলো গুগল মেসেজকে অনেক বেশি জনপ্রিয় করে তুলতে পারে।

আরএম

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026