এআই প্রযুক্তিতে শনাক্ত হবে ডেঙ্গু-ম্যালেরিয়া বাহক মশা!

মশা প্রাণনাশক বহু রোগের বাহক। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ দিন দিন মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে অনেকে মশারোধক কয়েল ও ক্রিম ব্যবহার করলেও দীর্ঘস্থায়ী সমাধান এখনো অদৃশ্য।

মশা নিয়ন্ত্রণে এবার নতুন উদ্ভাবনে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। তারা তৈরি করেছেন একটি বিশেষ ফাঁদ (Trap), যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে রোগবাহক পোকামাকড়কে দ্রুত শনাক্ত করতে পারে।

এই ফাঁদে রয়েছে একটি আকর্ষণীয় পদার্থ যা মশাকে প্রলুব্ধ করে। মশা সেটির সঙ্গে সংস্পর্শে এলে একটি স্টিকি প্যাডে আটকে যায়। এরপর সুপ্ত অবস্থায় থাকা ক্যামেরা ছবি তোলে এবং সেই ছবি প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় বিশেষ অ্যালগরিদম। এই এআই অ্যালগরিদম মশার প্রজাতি ও তার শারীরিক বৈশিষ্ট্য শনাক্ত করতে সক্ষম।

গবেষকদের দাবি, ডিভাইসটি ১৫০ মার্কিন ডলারের কম খরচে তৈরি করা সম্ভব এবং এটি রোগপ্রতিরোধে প্রাথমিক সতর্কতা হিসেবে কার্যকরভাবে কাজ করতে পারে।

এছাড়া, মশার সংখ্যা কমাতে এবং রোগ সংক্রমণ রোধে ক্রিসপার (CRISPR)-এর মতো জিন প্রযুক্তিও বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা।

এই উদ্ভাবনী প্রযুক্তি অনুসরণ করে মশার উপদ্রব নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে ফিলিপিন। সম্প্রতি ম্যানিলায় অনুষ্ঠিত অষ্টম ডেঙ্গু সামিটে প্রযুক্তিটির ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা করেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, ডেঙ্গু জ্বর শরীরে তীব্র ব্যথা ও খিঁচুনির জন্য ‘হাড়ভাঙা জ্বর’ নামেও পরিচিত। ডেঙ্গুর প্রধান বাহক নির্দিষ্ট একটি মশা—এডিস ইজিপ্টাই। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর, বর্ষাকালে, এডিস মশার বিস্তার ঘটে। ঘনবসতি, জলবায়ু পরিবর্তন, দীর্ঘ বর্ষা ও উষ্ণ তাপমাত্রা মশার বংশবৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, ফলে দ্রুত রোগ ছড়িয়ে পড়ছে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026