ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জানাবে স্মার্টওয়াচ

স্মার্টওয়াচ যে শুধু সময় দেখার যন্ত্র নয় তা সবারই জানা। স্বাস্থ্যের খেয়াল রাখা থেকে শুরু করে ব্যবহারকারীর ঘুমের সময় জানায় স্মার্টওয়াচ। দিনে কতটুকু পানি খেতে হবে, কতটুকু হাঁটলেন, হার্ট ঠিক আছে কি না তা সবই জানাতে থাকে ব্যবহারকারীকে।

এমনকি আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যাইয় স্মার্টওয়াচ থেকেই। এখন অন্যতম প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের আগাম বার্তা জানতে পারবেন স্মার্টওয়াচ থেকেই। গুগল তাদের স্মার্টওয়াচে বিশেষ এই ফিচার যুক্ত করেছে। গুগল স্মার্টওয়াচেও এবার মিলবে ‘আর্থকোয়াক ডিটেকশন’ ফিচার।

স্মার্টওয়াচে এই ফিচার নতুন হলেও গুগলের নতুন নয়। ২০২০ সালে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এই ফিচার নিয়ে আসে গুগল। স্মার্টফোনে ভূমিকম্পের হদিশ দেওয়ার ফিচারটি বেশ কার্যকরী তার প্রমাণও দিয়েছে অনেক আগেই। অবশেষে এবার এই পরিষেবা স্মার্টওয়াচেও মিলবে খুব শিগগিরি।

কীভাবে কাজ করবে ‘আর্থকোয়াক ডিটেকশন সিস্টেম’?

সিজমোমিটারের উপরে আলাদা করে নির্ভর না করে গুগল কাজ করে মোশন সেন্সর নিয়ে। যখন বহু ফোন একসঙ্গে মাটির কম্পন অনুভব করে, গুগলের সার্ভার দ্রুত সেই তথ্য খতিয়ে দেখে বুঝে নেয় ভূমিকম্প হচ্ছে কি না। যদি এমন কোনো আশঙ্কা থেকে থাকে তাহলে দ্রুত সেই সিস্টেম কাছাকাছি থাকা ব্যবহারকারীদের কাছে সতর্কবাণী পাঠিয়ে দেয়। সেখানে পরিষ্কার জানিয়ে দেয়, সেই ব্যবহারকারী কম্পনের উৎস থেকে কতটা দূরে রয়েছেন।

এই প্রযুক্তিই এবার স্মার্টফোন থেকে স্মার্টওয়াচে নিয়ে আসা হচ্ছে। কোনো এলাকার মাটি কাঁপতে শুরু করলেই দ্রুত সংকেত পৌঁছে যাবে সেই যন্ত্রে। অর্থাৎ ফোন যদি হাতের কাছে নাও থাকে তাহলেও স্মার্টওয়াচের দৌলতে দ্রুত খবর পৌঁছে যাবে। আবার যারা এলটিই-এনাবল্ড ওয়াচই ব্যবহার করেন ফোন সঙ্গে না রেখে তারাও উপকারী হবেন।

তবে এই অ্যালার্টঠিক কেমন হবে সেবিষয়ে গুগলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে এটাও অ্যান্ড্রয়েড ফোনের মতোই হবে। বিপর্যয় রোখা সম্ভব নয়, তবু অন্তত কয়েক সেকেন্ড আগে জানতে পারলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন। অন্যদের সতর্ক করতে পারবেন। বাঁচতে পারে অনেক প্রাণ।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026