ফেনীতে ২২৩টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করছে সরকার

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফেনীতে বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ২২৩টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মামলার বেশিরভাগই দায়ের হয়েছিল বিস্ফোরক দ্রব্য আইন এবং বিশেষ ক্ষমতা আইনে।

মঙ্গলবার (১৭ জুন) রাতে ফেনী জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার সহকারী সচিব মো. মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, সরকার ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় ফেনী জেলার এসব মামলার প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ফেনীর পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতে প্রথম ধাপে ২২৩টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এসব মামলায় প্রায় তিন থেকে চার হাজার নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত ছিল। অনেকে ইতোমধ্যেই কারাভোগ করেছেন। আমরা বাকি মামলাগুলোও দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।

পিপি মেজবাহ উদ্দীন খান বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হওয়া হয়রানিমূলক রাজনৈতিক মামলা পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ধাপে ধাপে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। ফেনী জেলা থেকে ৪৫৬টি মামলা প্রত্যাহারের প্রস্তাব পাঠানো হয়েছিল, তার মধ্যে ২২৩টি মামলার প্রত্যাহার ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে।

তিনি আরও বলেন, এসব মামলার বেশিরভাগই ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে দায়ের করা। বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে-পরে বিপুলসংখ্যক গায়েবি ও মিথ্যা মামলা দায়ের করা হয়। এই সিদ্ধান্ত নেতাকর্মীদের দীর্ঘদিনের হয়রানি ও সামাজিক প্রতিকূলতা কিছুটা হলেও লাঘব করবে।

এদিকে রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।

তিনি বলেন, বছরের পর বছর ধরে বিএনপির হাজারো নেতাকর্মী মিথ্যা মামলায় জেল খেটেছে, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে। আমার বিরুদ্ধেও ৬৫-৭০টি মামলা হয়েছে, একাধিকবার কারাগারে গেছি। এ ধরনের উদ্যোগ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আশার আলো দেখায়। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026