এলো নতুন প্রযুক্তি, সেলফি ক্যামেরা বলে দিবে আপনি ডিপ্রেশনে আছেন কি না!

এখন স্মার্টফোনের সেলফি ক্যামেরাই জানিয়ে দেবে আপনি বিষণ্নতায় ভুগছেন কি না। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর একটি অ্যাপ ‘এমোবট’ ইতিমধ্যেই এমন কাজ শুরু করে দিয়েছে। ফ্রান্সে চিকিৎসা যন্ত্র হিসেবে স্বীকৃতি পাওয়া এই অ্যাপ এখন শত শত রোগীর মানসিক অবস্থা পর্যবেক্ষণে ব্যবহৃত হচ্ছে।

'এমোবট' নামের এই অ্যাপটি সারা দিনের বিভিন্ন সময়ে মুখের অভিব্যক্তি বিশ্লেষণ করে মানসিক অবস্থার একটি গ্রাফিক্যাল রিপোর্ট তৈরি করে, যা অনেকটা হাঁটার পরিমাণ বা হৃদস্পন্দনের মতোই সহজবোধ্য।

অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা স্যামুয়েল লারম্যান জানান, এটি বর্তমানে মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তায় প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার হচ্ছে। ভবিষ্যতে অ্যাপটির সংস্করণে ফোনের মাইক্রোফোন ব্যবহার করে ব্যবহারকারীর কণ্ঠস্বর বিশ্লেষণেরও পরিকল্পনা রয়েছে।

তবে এ ধরনের ‘সবসময় চালু থাকা’ প্রযুক্তি নিয়ে গোপনীয়তা নিয়ে কিছুটা আশঙ্কা ছিল শুরুতে। লারম্যান জানান, “ক্যামেরাটি ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে—এটা শুনলে মানুষ ভয় পেতে পারে, আমরাও প্রথমে সন্দিহান ছিলাম। কিন্তু ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ছিল মোটামুটি ইতিবাচক।”

তিনি আশ্বস্ত করেছেন, ক্যামেরা দিয়ে কোনও ছবি সার্ভারে পাঠানো হয় না বা সংরক্ষণও করা হয় না। সমস্ত প্রক্রিয়াকরণ ব্যবহারকারীর ফোনেই ঘটে এবং পরে তা মুছে ফেলা হয়।

এই প্রযুক্তি ইতিমধ্যে অফিসে কর্মীদের উপস্থিতি ও ক্লান্তি পর্যবেক্ষণেও ব্যবহারের দিকে এগোচ্ছে।

সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত ভিভাটেক ২০২৫ সম্মেলনে এই প্রযুক্তি প্রদর্শিত হয়। সেখানকার একটি ডেমোতে দেখা যায়, রিপোর্টার জেন মিলসের মুখভঙ্গি সফটওয়্যারে একসঙ্গে ‘খুশি’ ও ‘বিরক্ত’ হিসেবে চিহ্নিত হয়।

লারম্যান বলেন, অ্যাপটি চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ একটি টুল হয়ে উঠছে। এটি রোগীর চিকিৎসায় অগ্রগতি বোঝার পাশাপাশি আচমকা মানসিক অবনতি ও পুনরায় বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও নির্ণয় করতে সক্ষম।

ভিভাটেকে এবার ৫০টির বেশি দেশের ১৪,০০০-এর বেশি স্টার্টআপ অংশ নেয়। সম্মেলনে AI প্রযুক্তি কেন্দ্রীভূত থাকলেও মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট উদ্ভাবনগুলো ছিল আলোচনার শীর্ষে, যা প্রযুক্তিখাতে মানসিক সুস্থতাকে ঘিরে গুরুত্ব বাড়ার ইঙ্গিত দেয়।


 পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026