এবার মনের মতো ছবি বানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ মেটা এআই!

ছবি খুঁজতে আর গুগলে সার্চ করতে হবে না, হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে সমাধান। শুনতে অবাক লাগলেও এটিই সত্য। এত দিন ছবি পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও এবার ছবি বানাতেও এই মেসেজিং অ্যাপকে কাজে লাগাতে পারেন। মনের মতো ছবি পাওয়া যাবে মাত্র কয়েক সেকেন্ডে।

বিষয়বস্তু লিখে সেন্ড করে দিলেই হবে। মেটা এআই একেবারে আপনার পছন্দমতো ছবি এনে হাজির করবে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারআই চ্যাটবটের নাম শুনেছেন অনেক আগেই। সেই চ্যাটবট হোয়াটসঅ্যাপেও এসেছে দীর্ঘদিন আগে।

যেকোনো প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডে দিয়ে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই চ্যাটবট। এমনকি আপনার সঙ্গে গল্পও করতে পারে এই প্রযুক্তি। যত দিন যাচ্ছে, ততই চ্যাটবটকে আরো উন্নত করে তুলছে মেটা।
কেবল গল্প করা বা প্রশ্নের উত্তর দেওয়াই নয়, যেকোনো সাহায্য পেতেই হাত বাড়িয়ে দিতে পারেন চ্যাটবটের দিকে।

কোনো জায়গার ছবি খুঁজতে বা ছবি তৈরি করতেও সাহায্য করে পারে মেটা এআইয়ের চ্যাটবট। এবার সেই ‘এআই ইমেজ জেনারেশন’ ফিচার চলে এসেছে হোয়াটসঅ্যাপে।

ধরুন, আপনি মনে মনে কোনো প্রাকৃতিক দৃশ্য ভাবছেন। সেই দৃশ্যে কী কী থাকবে তা ভেবে লিখে ফেলুন চ্যাটে। কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আপনার ভাবনার সঙ্গে মিলিয়েই একটি ছবি বানিয়ে হাজির করবে চ্যাটবট।

যদি পছন্দ না হয়, তাহলে বিষয়বস্তু আরো স্পষ্ট ভাবে লিখে তাকে জানান। কোনোরকম বিরক্তি প্রকাশ না করেই, যত বার বলবেন এবং যেভাবে বলবেন, সেভাবেই ছবি বানিয়ে দেবে চ্যাটবট।

মেটা এআই থেকে ছবি পেতে হলে কয়েকটি কাজ করতে হবে।

মেটা আইয়ের চ্যাটবক্স খুলে সেখানে ‘ইমাজিন’ লিখে তার পরে ছবির বিষয়বস্তু লিখুন।
ছবি ঠিক কেমন ভাবে তৈরি হবে, তা ধাপে ধাপে লিখে পাঠিয়ে দিন।
ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, পর্তুগিজ, স্প্যানিশ, তাই-সহ আরো অনেক ভাষাতেই লিখে পাঠাতে পারেন মেটা এআইকে।
ছবির বিষয় লিখে ‘সেন্ড’ ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি তৈরি হয়ে চলে আসবে আপনার চ্যাটবক্সে।

এআই চ্যাটবটে আসা ছবিটিকে যদি অন্যভাবে বানাতে চান, তাহলে ছবিতে ক্লিক করে মেনু অপশনে যান। সেখানে ‘রিপ্লাই’ অপশনে গিয়ে ছবিটি আপডেট করার জন্য অনুরোধ করুন।

নতুন ছবি কেমন হবে তা লিখে পাঠিয়ে দিলে, সেই ছবিটিকে আবার আপনার পছন্দমতো বদলে নতুন করে পাঠাবে মেটা। সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই চলে এসেছে এই ফিচার। হোয়াটসঅ্যাপ আপডেট করে নিলেই ব্যবহার করতে পারবেন।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026