এনবিআরের সাড়ে ১৬ হাজার অভিযানে রাজস্ব ফাঁকি ৬২৪৬ কোটি টাকা

রাজস্ব ফাঁকি উদঘাটনে গত ৯ মাসে (সেপ্টেম্বর-মে) মোট ১৬ হাজার ৫৭২টি অভিযান পরিচালনা করেছে এনবিআরের আয়কর ও কাস্টমস বিভাগের বিভিন্ন দপ্তর। আর এসব অভিযানে ৬ হাজার ২৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটিত হয়েছে। যার বিপরীতে ৯৯৪ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ দেশের একটি গণমাধ্যমকে বলেন, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাঠ পর্যায়ের দপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলো। রাজস্ব ফাঁকি উদঘাটন অভিযান থেকে ৯ মাসে এনবিআরের রাজস্ব আদায় হয়েছে ৯৯৪ কোটি টাকা। এনবিআরের এমন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত নয় মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস ও আয়করের মাঠ পর্যায়ের দপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলো মোট ১৬ হাজার ৫৭২টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬ হাজার ২৪৬ কোটি টাকা এবং আদায় করা রাজস্বের পরিমাণ ৯৯৪ কোটি টাকা। ওই সময়ে বিভিন্ন কাস্টম হাউস মোট ২ হাজার ২১৫টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১৮৩ কোটি টাকা, যার পুরোটাই আদায় হয়েছে। বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোট ৬ হাজার ৮০৩টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৫১৩ কোটি এবং আদায় হয়েছে মোট ৮৯ কোটি টাকা।

আর ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২৩১টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১ হাজার ৬৩৯ কোটি টাকা এবং আদায় হয়েছে মোট ২৪০ কোটি টাকা। এছাড়া কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ সময়ে রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করে মোট ৭৩ কোটি টাকা আদায় করেছে।

অপরদিকে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৩৬৬ কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৯৪ কোটি টাকা।

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট মোট ১৭০টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১ হাজার ৮৭৪ কোটি টাকা এবং আদায় করা রাজস্বের পরিমাণ ১১০ কোটি টাকা।

এছাড়া বিভিন্ন কর অঞ্চল (৪১টি) মোট ৬ হাজার ৯৭২টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১ হাজার ৫৮৮ কোটি টাকা এবং আদায় করা রাজস্বের পরিমাণ ১০৫ কোটি টাকা।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026