বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৭

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় হঠাৎ অভিযান চালিয়ে নারীসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. জয় (২০), খাদিজা (২১), আম্বিয়া (৪০), ফাতেমা (২১), পরীমনি (১৯), নাছরিন (২১) ও সুমাইয়া (১৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫৭২ গ্রাম ওজনের মোট ১০৪ পিস গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭,৫২২ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছিল। যাত্রী সেজে অবস্থান নিয়ে নারী ও কিশোরীদের মাধ্যমে গাঁজা সরবরাহ করত তারা। সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের সাত সদস্যকে আটক করতে সক্ষম হয়।

সেনাবাহিনী জানায়, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধমূলক চক্র দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান সফল হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। তারা জানান, মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে গিয়েছিল। সেনাবাহিনীর হঠাৎ অভিযান অনেককেই চমকে দেয়, তবে এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আস্থা ও সাহস ফিরে এসেছে।

একজন স্থানীয় দোকানদার বলেন, “মাদক ব্যবসা রাতের বেলায় বেশি সক্রিয় থাকত। আমরা ভয় পেতাম কিছু বলতেও। এখন মনে হচ্ছে কেউ দেখছে, কেউ দায়িত্ব নিচ্ছে।”

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী ভবিষ্যতেও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, বিমানবন্দর রেলস্টেশন এলাকা দেশের অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র হওয়ায় দীর্ঘদিন ধরে এটি অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। এর আগেও র‌্যাব ও পুলিশ এখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছিল।

আরএম 

Share this news on:

সর্বশেষ

img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026