টঙ্গীতে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্প এলাকায় ওয়াশিং কারখানার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির সহযোগী সংগঠনের দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জুন) দুপুর ও সন্ধ্যায় দুই দফায় এ ঘটনা ঘটে। এতে পুরো শিল্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি কারখানায় অস্থায়ীভাবে কাজ বন্ধ রাখা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল ‘ঢাকা ওয়াশিং প্ল্যান্ট-২’ নামের একটি কারখানা। ওই কারখানায় ওয়াশিং কার্যক্রম পরিচালনা করছিলেন যুবদল ও শ্রমিকদলের দুই নেতা—মো. আবদুল কুদ্দুছ (৩৮) ও মো. শাকিল আহমেদ (৩২)। দুজনেই টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেনের অনুসারী।

অপরদিকে, ছাত্রদল নেতা মো. আকাশ, (যিনি বিএনপি নেতা শাহনূর ইসলাম রনির অনুসারী হিসেবে পরিচিত) বুধবার সকাল ১১টার দিকে ২৫-৩০ জন সহযোগী নিয়ে কারখানায় প্রবেশ করেন। তারা কুদ্দুছ-শাকিল গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ড্রাই প্রসেস ইউনিটের কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেন এবং শ্রমিকদের বের করে দেন।

পরে কুদ্দুছ-শাকিলপন্থী নেতারা শ্রমিকদের ফিরিয়ে এনে পুনরায় কার্যক্রম চালু করেন। কিন্তু বিকেল ৬টার দিকে আবার উত্তেজনা ছড়ায়। আকাশ গ্রুপ দ্বিতীয়বারের মতো কারখানায় প্রবেশ করে শ্রমিকদের বের করে দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

চোখের সামনে সংঘর্ষ দেখতে পাওয়া স্থানীয়রা জানান, ওই সময় যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলো (সাবেক সাধারণ সম্পাদক, ৪৫ নম্বর ওয়ার্ড যুবদল) এর নেতৃত্বে কুদ্দুছ-শাকিলপন্থীরা বাঁশতলা রোডে অবস্থান নেয়। সেখানে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রেরও ব্যবহার হয়।

গোপন সূত্রের দাবি, দেলোয়ার অন্তত দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন কুদ্দুছ ও শাকিল। অভিযোগে তারা উল্লেখ করেন, ছাত্রদল নেতা আকাশ ও তার সহযোগীরা চাঁদার দাবিতে ওয়াশিং ইউনিটের কার্যক্রমে বারবার বাধা সৃষ্টি করছে এবং নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে।

অভিযুক্তদের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ মন্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিসিক শিল্পনগরীর কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে জানান, সম্প্রতি শিল্প এলাকায় একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে।কেউ প্রতিবাদ করলেই হামলা-মামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

আরএম  

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026