জার্মানিতে নিষিদ্ধ হতে পারে চীনা চ্যাটবট ডিপসিক

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের জনপ্রিয়তা বাড়লেও চীনা চ্যাটবট "ডিপসিক" আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অবৈধভাবে চীনে পাঠানোর অভিযোগ তুলেছে জার্মানির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

বার্লিনের তথ্য কমিশনার মেইক কাম্প সম্প্রতি এক বিবৃতিতে বলেন, “ডিপসিক অ্যাপ ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার গুরুতর ঝুঁকি রয়েছে। তাদের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া চীনে স্থানান্তর করা হতে পারে।”
তিনি গুগল ও অ্যাপলের কাছে আবেদন জানিয়েছেন, যেন জার্মান অ্যাপ স্টোর থেকে এই চ্যাটবট অ্যাপটি অবিলম্বে সরানো হয়।

এটাই প্রথমবার নয়। এর আগে অস্ট্রেলিয়া, ইতালি এবং দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ডিপসিক অ্যাপের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করেছে।

বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা সুরক্ষা নিয়ে ডিপসিকের স্বচ্ছতার অভাব এবং তথ্য ব্যবহার নীতির অস্পষ্টতা এই নিষেধাজ্ঞার মূল কারণ।

চলতি বছরের শুরুতে ডিপসিক আলোচনায় আসে যখন তারা দাবি করে, “অন্যান্য চ্যাটজিপিটি বা জেমিনি ধরনের চ্যাটবটের তুলনায় কম খরচে উন্নত এআই মডেল” তৈরিতে সক্ষম হয়েছে।

তবে তথ্য গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে ক্রমেই বাড়ছে বিতর্ক।

এআইভিত্তিক অ্যাপ ও টুলের ডেটা প্রসেসিং ও নিরাপত্তা ইস্যু নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহার করে যেসব অ্যাপ ইউজার ডেটা সংগ্রহ করে তৃতীয় দেশে পাঠায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইইউ।

ডিপসিক এখন ইইউর জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন ভঙ্গের অভিযোগের মুখে রয়েছে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ডিপসিকসহ অন্যান্য অস্বচ্ছ এআই অ্যাপ ব্যবহারের আগে ডেটা শেয়ারিং এবং প্রাইভেসি পলিসি ভালোভাবে পর্যালোচনা করা উচিত।

এফপি/এস এন


Share this news on:

সর্বশেষ

img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026